হামে আরও ৭ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে ঢাকায় মারা গেছে ৬ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৮৭ জন। শনিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৬৭৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯৩ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত বলে শনাক্ত করা হয়েছে, আর ৫৮৪ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। এ সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত (পরীক্ষায় প্রমাণিত) রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৯৪৯ জনে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৯১ হাজার ৭৮৯ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এই বিভাগে এ পর্যন্ত ৩০৪ জনের মৃত্যু এবং ৪৯ হাজার ৭৮৩ জন আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। উল্লেখিত পরিসংখ্যান ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২০ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে ঢাকায় মারা গেছে ৬ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৮৭ জন।
শনিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৬৭৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯৩ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত বলে শনাক্ত করা হয়েছে, আর ৫৮৪ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
এ সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত (পরীক্ষায় প্রমাণিত) রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৯৪৯ জনে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৯১ হাজার ৭৮৯ জন।
আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এই বিভাগে এ পর্যন্ত ৩০৪ জনের মৃত্যু এবং ৪৯ হাজার ৭৮৩ জন আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।
উল্লেখিত পরিসংখ্যান ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২০ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের।
What's Your Reaction?