হামে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু
দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১ মে) স্বাস্থ্য অধিদপ্তর-এর কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে। এছাড়া সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩১ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিতভাবে হামে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১১৫ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১৪৬ জনে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। একই সঙ্গে শিশুদের জ্বর, ফুসকুড়ি বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (১ মে) স্বাস্থ্য অধিদপ্তর-এর কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে। এছাড়া সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩১ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিতভাবে হামে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১১৫ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১৪৬ জনে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। একই সঙ্গে শিশুদের জ্বর, ফুসকুড়ি বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
What's Your Reaction?