হাম উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১,২৮৭ জনের শরীরে হাম বা এর উপসর্গ ধরা পড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের রবিবার (৭ জুন) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ঢাকায় চারজন, চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে শিশু মারা গেছে। এর ফলে ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৬২০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ১,২২১ জনে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা গেছে মোট ৭৯,০১২ জনের মধ্যে, এবং হাম শনাক্ত হয়েছে মোট ৯,৬৮৬ জনের শরীরে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৬৪ হাজার ২৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৬০ হাজার ৮৪ জন ছাড়পত্র পেয়েছে।

হাম উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১,২৮৭ জনের শরীরে হাম বা এর উপসর্গ ধরা পড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের রবিবার (৭ জুন) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ঢাকায় চারজন, চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে শিশু মারা গেছে। এর ফলে ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৬২০ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে ৬৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ১,২২১ জনে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা গেছে মোট ৭৯,০১২ জনের মধ্যে, এবং হাম শনাক্ত হয়েছে মোট ৯,৬৮৬ জনের শরীরে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৬৪ হাজার ২৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৬০ হাজার ৮৪ জন ছাড়পত্র পেয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow