হাম ও উপসর্গে মৃত্যু ৯, মোট মৃত্যু ২৭৩

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (২৮ এপ্রিল) সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এই ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে এবং বাকি ৬ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭৩ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৪৭ জনের এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ২২৬ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৭৬ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৩৪ হাজার ৬৬২ জনের মধ্যে উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৬৩ জন। ফলে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮৫৬ জনে। হাসপাতাল সংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৯৭৩ জন চিকিৎসা শেষে হাসপাত

হাম ও উপসর্গে মৃত্যু ৯, মোট মৃত্যু ২৭৩

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (২৮ এপ্রিল) সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এই ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে এবং বাকি ৬ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭৩ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৪৭ জনের এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ২২৬ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৭৬ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৩৪ হাজার ৬৬২ জনের মধ্যে উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৬৩ জন। ফলে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮৫৬ জনে।

হাসপাতাল সংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৯৭৩ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ২৩ হাজার ৩৪৮ জন ভর্তি হয়েছেন এবং ১৯ হাজার ৯৯১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow