হালদা থেকে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. এরশাদ নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ভাঙা ব্রিজ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে এই অর্থদণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। এ সময় ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থ রক্ষায় হালদা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এমআরএএইচ/এমএমএআর

হালদা থেকে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. এরশাদ নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ভাঙা ব্রিজ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে এই অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। এ সময় ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থ রক্ষায় হালদা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমআরএএইচ/এমএমএআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow