হালুয়াঘাটে সনাতন যুব সংঘের বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

ময়মনসিংহের হালুয়াঘাটে সনাতন যুব সংঘের বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকালে পৌর শহরের আকনপাড়া শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে সনাতন যুব সংঘের আহ্বায়ক সঞ্জয় সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি শ্রীমতি মন্টি রানী সরকার, হালুয়াঘাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবতোষ সরকার, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা।এ ছাড়া উপস্থিত ছিলেন সনাতন যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি সমীর কুমার সরকার লিটন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আনন্দ ঘোষ, যুগ্ম আহ্বায়ক তাপস সরকার, দেবাশীষ দত্ত, বিপুল ঘোষ, গণেশ দাসসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল সদস্যবৃন্দ।দ্বিতীয় অধিবেশনে নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার সঞ্জয় সরকার ও সদস্য তাপস কুমার সরকার, দেবাশীষ দত্ত, গণেশ দাস, শুপ্রজিত সরকার খোকন, বিপুল সরকার, চিন্ময় ঘোষ।অধিবেশন শেষে সনাতন যুব সংঘের নতুন কার্যকরী পরিষদের পাঁচটি পদের বিপরীতে নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত পদে নির্বাচিত হলেন সভাপতি

হালুয়াঘাটে সনাতন যুব সংঘের বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

ময়মনসিংহের হালুয়াঘাটে সনাতন যুব সংঘের বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে পৌর শহরের আকনপাড়া শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে সনাতন যুব সংঘের আহ্বায়ক সঞ্জয় সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি শ্রীমতি মন্টি রানী সরকার, হালুয়াঘাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবতোষ সরকার, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা।

এ ছাড়া উপস্থিত ছিলেন সনাতন যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি সমীর কুমার সরকার লিটন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আনন্দ ঘোষ, যুগ্ম আহ্বায়ক তাপস সরকার, দেবাশীষ দত্ত, বিপুল ঘোষ, গণেশ দাসসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল সদস্যবৃন্দ।

দ্বিতীয় অধিবেশনে নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার সঞ্জয় সরকার ও সদস্য তাপস কুমার সরকার, দেবাশীষ দত্ত, গণেশ দাস, শুপ্রজিত সরকার খোকন, বিপুল সরকার, চিন্ময় ঘোষ।

অধিবেশন শেষে সনাতন যুব সংঘের নতুন কার্যকরী পরিষদের পাঁচটি পদের বিপরীতে নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত পদে নির্বাচিত হলেন সভাপতি প্রভাকর সরকার, সাধারণ সম্পাদক সুব্রত সরকার সুবীর, সাংগঠনিক সম্পাদক সুবল নমদাস, কোষাধ্যক্ষ সজীব নন্দি পাপ্পু, দপ্তর সম্পাদক টিটু সরকার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow