হালুয়াঘাটে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জরুরি সভা

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সম্ভাব্য বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় করণীয় নির্ধারণে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহাবুবুল আলম,হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম,উপজেলা প্রকৌশলী আবু সালেহ মোঃ ওয়াহেদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে আগাম প্রস্তুতি হিসেবে আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা, প্রয়োজনীয় ত্রাণসামগ্রী মজুত করা এবং ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে দ্রুত সরিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, যে কোনো জরুরি পরিস্থিতি মোকা

হালুয়াঘাটে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জরুরি সভা

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সম্ভাব্য বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় করণীয় নির্ধারণে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহাবুবুল আলম,হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম,উপজেলা প্রকৌশলী আবু সালেহ মোঃ ওয়াহেদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে আগাম প্রস্তুতি হিসেবে আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা, প্রয়োজনীয় ত্রাণসামগ্রী মজুত করা এবং ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে দ্রুত সরিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক মনিটরিং জোরদার করা হবে এবং জনগণকে সচেতন থাকতে স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow