হাসপাতালের আবর্জনার স্তূপে পাওয়া গেলো জীবিত নবজাতক

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবর্জনার স্তূপ থেকে জীবিত এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। তবে এখনো শিশুটির অভিভাবকের কোনো পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষ ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার (২৯ জুন) দিবাগত রাত ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে শিশুর কান্নার শব্দ শুনতে পান এক আয়া। পরে তিনি বিষয়টি কর্তব্যরত নার্সদের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে ময়লার স্তূপের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. নুসরাত ফারজানা খান জানান, উদ্ধারের পরপরই নবজাতকটিকে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। পরে শিশুটিকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণের জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান তিনি। খবরটি ছড়িয়ে পড়লে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া। শিশুটিকে দেখে তিনি বলেন, ‘আমি নিজেও একজন মা। খবরটি শুনে খুব কষ্ট পেয়েছি। শিশুটির সুরক্ষা ও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বিষয়ট

হাসপাতালের আবর্জনার স্তূপে পাওয়া গেলো জীবিত নবজাতক

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবর্জনার স্তূপ থেকে জীবিত এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। তবে এখনো শিশুটির অভিভাবকের কোনো পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

হাসপাতাল কর্তৃপক্ষ ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার (২৯ জুন) দিবাগত রাত ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে শিশুর কান্নার শব্দ শুনতে পান এক আয়া। পরে তিনি বিষয়টি কর্তব্যরত নার্সদের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে ময়লার স্তূপের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. নুসরাত ফারজানা খান জানান, উদ্ধারের পরপরই নবজাতকটিকে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। পরে শিশুটিকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণের জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান তিনি।

খবরটি ছড়িয়ে পড়লে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া। শিশুটিকে দেখে তিনি বলেন, ‘আমি নিজেও একজন মা। খবরটি শুনে খুব কষ্ট পেয়েছি। শিশুটির সুরক্ষা ও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

এদিকে ময়লার স্তূপে একটি নবজাতককে ফেলে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে কারা নবজাতকটিকে এভাবে ফেলে রেখে গেছেন সে বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন গজারিয়া থানার ওসি মো. হাসান আলী।

শুভ ঘোষ/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow