‘হাসিনা ফিরবে’ স্লোগানের প্রতিবাদে বিএনপির আইনজীবীদের বিক্ষোভের ডাক
সুপ্রিম কোর্টে আওয়ামীপন্থি আইনজীবীদের স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। এই ঘটনার প্রতিবাদে আজও বিক্ষোভ কর্মসূচি পালন করবেন তারা। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনে আইনজীবীদের লাউঞ্জে ফল খাওয়া কর্মসূচির পর ‘শেখ হাসিনা ফিরবে, বাংলাদেশ হাসবে’; ‘পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা’; ‘জয় বাংলা’- এসব স্লোগান দেন আওয়ামীপন্থি আইনজীবীরা। এর প্রতিবাদে রাতেই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলে তারা ‘ফ্যাসিস্টের আস্তানা, সুপ্রিম কোর্টে হবে না’সহ নানা স্লোগান দেন। সুপ্রিম কোর্ট বারের নবনির্বাচিত সম্পাদক মোহাম্মদ আলীর নেতৃত্ব বিক্ষোভ মিছিরে নেতৃত্ব দেন। মিছিল শেষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনের সামনের চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে সুপ্রিম অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে আওয়ামী লীগপন্থি আইনজীবীদের কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। একই সঙ্গে বুধবার (১৭ জুন) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের
সুপ্রিম কোর্টে আওয়ামীপন্থি আইনজীবীদের স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। এই ঘটনার প্রতিবাদে আজও বিক্ষোভ কর্মসূচি পালন করবেন তারা।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনে আইনজীবীদের লাউঞ্জে ফল খাওয়া কর্মসূচির পর ‘শেখ হাসিনা ফিরবে, বাংলাদেশ হাসবে’; ‘পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা’; ‘জয় বাংলা’- এসব স্লোগান দেন আওয়ামীপন্থি আইনজীবীরা।
এর প্রতিবাদে রাতেই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলে তারা ‘ফ্যাসিস্টের আস্তানা, সুপ্রিম কোর্টে হবে না’সহ নানা স্লোগান দেন। সুপ্রিম কোর্ট বারের নবনির্বাচিত সম্পাদক মোহাম্মদ আলীর নেতৃত্ব বিক্ষোভ মিছিরে নেতৃত্ব দেন।
মিছিল শেষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনের সামনের চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে সুপ্রিম অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে আওয়ামী লীগপন্থি আইনজীবীদের কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।
একই সঙ্গে বুধবার (১৭ জুন) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন তিনি।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্য সচিব অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে অ্যাডভোকেট শহীদুজ্জামান, অ্যাডভকেট জিয়াউর রহমান, অ্যাডভকেট মাহবুবুর রহমান খান বক্তব্য রাখেন। এসময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক (ভারপ্রাপ্ত) ব্যারিস্টার মো. মাহফুজুর রহমান মিলন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মাকসুদ উল্লাহসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এফএইচ/ইএ
What's Your Reaction?