‘হাসিনা যাবজ্জীবন দিছে আর আল্লাহ আমারে মন্ত্রী বানাইছে’

‘হাসিনা যাবজ্জীবন সাজা দিছে আর আমার আল্লাহ আমারে মন্ত্রী বানাইছে। আমার আল্লাহ যা চান তাই হয়। গত একযুগে আপনারা চিন্তা করছিলেন আমি আবার দেশে আসতে পারব? আবার নির্বাচন করব? এমপি হব, মন্ত্রী হব? আমারে তো নির্বাচন যাতে করতে না পারি সেজন্য মামলাও দিছে।’ শুক্রবার (৮ মে) মুরাদনগরের বাঙ্গরা থানার পূর্বধৈইর পশ্চিম ইউনিয়নের মালিপাড়ায় মসজিদুল কোবা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এসব কথা বলেন। তিনি বলেন, মাদক, জুয়া, চাঁদাবাজি হলো সমাজের ব্যাধি। প্রশাসন ইতোমধ্যে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে অনেককে আটক করেছে। অভিযান চলবে, যে দল, মতেরই হোক মাদককারবারী, চাঁদাবাজদের কোনো রক্ষা নেই। একই দিন বিকেলে মুরাদনগর উপজেলা পরিষদের সামনে ৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।  উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) একেএম কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্ম

‘হাসিনা যাবজ্জীবন দিছে আর আল্লাহ আমারে মন্ত্রী বানাইছে’

‘হাসিনা যাবজ্জীবন সাজা দিছে আর আমার আল্লাহ আমারে মন্ত্রী বানাইছে। আমার আল্লাহ যা চান তাই হয়। গত একযুগে আপনারা চিন্তা করছিলেন আমি আবার দেশে আসতে পারব? আবার নির্বাচন করব? এমপি হব, মন্ত্রী হব? আমারে তো নির্বাচন যাতে করতে না পারি সেজন্য মামলাও দিছে।’

শুক্রবার (৮ মে) মুরাদনগরের বাঙ্গরা থানার পূর্বধৈইর পশ্চিম ইউনিয়নের মালিপাড়ায় মসজিদুল কোবা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এসব কথা বলেন।

তিনি বলেন, মাদক, জুয়া, চাঁদাবাজি হলো সমাজের ব্যাধি। প্রশাসন ইতোমধ্যে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে অনেককে আটক করেছে। অভিযান চলবে, যে দল, মতেরই হোক মাদককারবারী, চাঁদাবাজদের কোনো রক্ষা নেই।

একই দিন বিকেলে মুরাদনগর উপজেলা পরিষদের সামনে ৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) একেএম কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার ও আহ্বায়ক কমিটির সদস্য মোল্লা গোলাম মহিউদ্দিন। সোনাকান্দা দরবার শরীফের পীর অধ্যক্ষ মাহমুদুর রহমান, নবীয়াবাদ কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মিজানুর রহমান ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো.বদিউল আলম। উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহমেদ, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুইয়া, আব্দুল আজিজ মোল্লা, ফারুক সরকার মজিব, শাহ আলম সরকার, হাজী ইদ্রিস ও আহ্বায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবুসহ প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow