হিজবুল্লাহ হামলা না থামালে বৈরুতে আঘাত হানবে ইসরায়েল : নেতানিয়াহু

হিজবুল্লাহ যদি ইসরায়েলের শহর ও নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানো বন্ধ না করে, তাহলে লেবাননের রাজধানী বৈরুতেও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, তার অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। হিজবুল্লাহর হামলা অব্যাহত থাকলে ইসরায়েল বৈরুতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানবে। পাশাপাশি দক্ষিণ লেবাননে চলমান সামরিক অভিযানও পরিকল্পনা অনুযায়ী অব্যাহত থাকবে বলে জানান তিনি। এদিকে নেতানিয়াহুর এই বক্তব্যে লেবানন-ইসরায়েল সীমান্তে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

হিজবুল্লাহ হামলা না থামালে বৈরুতে আঘাত হানবে ইসরায়েল : নেতানিয়াহু

হিজবুল্লাহ যদি ইসরায়েলের শহর ও নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানো বন্ধ না করে, তাহলে লেবাননের রাজধানী বৈরুতেও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, তার অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। হিজবুল্লাহর হামলা অব্যাহত থাকলে ইসরায়েল বৈরুতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানবে। পাশাপাশি দক্ষিণ লেবাননে চলমান সামরিক অভিযানও পরিকল্পনা অনুযায়ী অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এদিকে নেতানিয়াহুর এই বক্তব্যে লেবানন-ইসরায়েল সীমান্তে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow