হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এবার আরও দুটি চমৎকার ফিচার নিয়ে আসছে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। মূলত অনলাইন ট্র্যাকিং এবং চ্যাট ব্যাকআপ ম্যানেজমেন্টকে আরও সহজ করাই এই নতুন আপডেটের মূল লক্ষ্য। হোয়াটসঅ্যাপের বিভিন্ন ফিচারের ওপর নজর রাখা ওয়েবসাইট ওয়াবেটাইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ফিচার দুটি বিটা ভার্সনে পরীক্ষা করা হচ্ছে। দেখে নেওয়া যাক নতুন এই ফিচারে কী কী সুবিধা থাকছে ১. অনলাইন ইন্ডিকেটর বা সবুজ বিন্দু: নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই জানতে পারবেন তাদের কন্টাক্ট লিস্টের কে এই মুহূর্তে অনলাইনে আছেন। বর্তমানে কাউকে অনলাইনে দেখতে হলে তার চ্যাট উইন্ডো ওপেন করতে হয়, যেখানে নামের নিচে ‘অনলাইন’ লেখাটি ভেসে ওঠে। তবে নতুন আপডেটে কন্টাক্ট লিস্টের প্রোফাইল ছবির ওপর একটি ছোট ‘সবুজ বিন্দু’ দেখা যাবে। এতে চ্যাট বক্স ওপেন না করেই বোঝা যাবে কে চ্যাটের জন্য উপলব্ধ আছেন। ফেসবুক বা ইনস্টাগ্রামের অনলাইন ইন্ডিকেটরের আদলেই তৈরি করা হয়েছে এই ফিচারটি। তবে যারা নিজেদের অনলাইন স্ট্যাটাস গোপন রাখতে চান, তারা প্রাইভেসি সেটিংসের মাধ্যমে এই সবুজ বিন্দুটি লুকিয়ে রাখার সুযোগও পাবেন।

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এবার আরও দুটি চমৎকার ফিচার নিয়ে আসছে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। মূলত অনলাইন ট্র্যাকিং এবং চ্যাট ব্যাকআপ ম্যানেজমেন্টকে আরও সহজ করাই এই নতুন আপডেটের মূল লক্ষ্য।

হোয়াটসঅ্যাপের বিভিন্ন ফিচারের ওপর নজর রাখা ওয়েবসাইট ওয়াবেটাইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ফিচার দুটি বিটা ভার্সনে পরীক্ষা করা হচ্ছে।

দেখে নেওয়া যাক নতুন এই ফিচারে কী কী সুবিধা থাকছে

১. অনলাইন ইন্ডিকেটর বা সবুজ বিন্দু: নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই জানতে পারবেন তাদের কন্টাক্ট লিস্টের কে এই মুহূর্তে অনলাইনে আছেন। বর্তমানে কাউকে অনলাইনে দেখতে হলে তার চ্যাট উইন্ডো ওপেন করতে হয়, যেখানে নামের নিচে ‘অনলাইন’ লেখাটি ভেসে ওঠে। তবে নতুন আপডেটে কন্টাক্ট লিস্টের প্রোফাইল ছবির ওপর একটি ছোট ‘সবুজ বিন্দু’ দেখা যাবে। এতে চ্যাট বক্স ওপেন না করেই বোঝা যাবে কে চ্যাটের জন্য উপলব্ধ আছেন।

ফেসবুক বা ইনস্টাগ্রামের অনলাইন ইন্ডিকেটরের আদলেই তৈরি করা হয়েছে এই ফিচারটি। তবে যারা নিজেদের অনলাইন স্ট্যাটাস গোপন রাখতে চান, তারা প্রাইভেসি সেটিংসের মাধ্যমে এই সবুজ বিন্দুটি লুকিয়ে রাখার সুযোগও পাবেন।

২. চ্যাট ব্যাকআপ ম্যানেজমেন্ট: স্মার্টফোনের স্টোরেজ নিয়ে যারা প্রায়ই সমস্যায় পড়েন, তাদের জন্য এই ফিচারটি অত্যন্ত কার্যকর হবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের আগের সব চ্যাট ব্যাকআপ দেখতে পারবেন, অপ্রয়োজনীয় ব্যাকআপ ডিলিট করতে পারবেন এবং চাইলে ব্যাকআপের ডুপ্লিকেটও তৈরি করতে পারবেন। এতে ডিভাইসের মেমোরি খালি করা অনেক সহজ হবে। প্রতিবেদনে আরও জানানো হয়েছে যে, এই ব্যাকআপ সেকশনে গুগল ড্রাইভ স্টোরেজের একটি শর্টকাটও যুক্ত থাকবে।

কবে নাগাদ পাওয়া যাবে?

প্রতিবেদন অনুযায়ী, ফিচার দুটি বর্তমানে উন্নয়ন পর্যায়ে রয়েছে এবং এখনো সব বিটা ব্যবহারকারীর জন্যও উন্মুক্ত করা হয়নি। তবে বিটা ভার্সনের পরীক্ষা সফল হলে খুব শীঘ্রই সাধারণ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই সুবিধাগুলো ব্যবহার করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র: জিও নিউজ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow