০৬ মার্চ : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে
সময় প্রবহমান। আর এই সময়ের স্রোতে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এসব ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।
আজ শুক্রবার, ৬ মার্চ ২০২৬। ইতিহাসের পাতায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ও জন্ম-মৃত্যুর দিন। এর মধ্যে উল্লেখযোগ্য হল—১৫২২ সালে জার্মানিতে ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্টদের মধ্যে দ্বিতীয়বারের মতো বড় যুদ্ধ, ১৭৭৪ সালে রোমক সম্রাট ও ফ্রান্সের রাজার মধ্যে রাস্টাড শান্তি চুক্তি, এবং ১৯৭৫ সালে রঘুনাথ রাও ও ব্রিটিশদের মধ্যে সুরাট চুক্তি স্বাক্ষরিত হয়।
এছাড়াও ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া আরও উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয় এক নজরে দেখে নেওয়া যাক—
ঘটনাবলি
১৭৯৯ - নেপোলিয়ন প্যালেস্টাইনের জাফা দখল করেন
১৮৩৬ - ১৩ দিনের অবরোধের পর মেক্সিকোর সেনাবাহিনীর হাতে টেক্সাসের সান এন্টোনিওর পতন। এ অভিযানে মোট নিহত হয় ১৮৬ জন।
১৮৯৯ - ফলিক্স হফম্যান অ্যাস

১৮৯৯ - ফলিক্স হফম্যান অ্যাসপিরিন প্যাটেন্ট করেন।
১৯০২ - ব্রিটিশ সেনারা দায়িত্ব পালনকালে বা অন্য সময়ে চশমা ব্যবহারের অধিকার পায়।
১৯১৫ - শান্তিনিকেতনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও মহাত্মা গান্ধীর প্রথম সাক্ষাৎ।
১৯৩০ - লন্ডনে প্রথম হিমায়িত খাদ্য বিপণন শুরু হয়।
১৯৪৪ - মার্কিন বাহিনী দিবালোকে বার্লিনে বোমাবর্ষণ শুরু করে।
১৯৫৬ - মরক্কো ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পুনরুদ্ধার করে।
১৯৫৭ - ঘানা স্বাধীনতা লাভ করে ডক্টর কাওয়াম নকরোমোর নেতৃত্বে।
১৯৬১ - ভারতের প্রথম ইংরেজি ভাষার ব্যবসা সম্পর্কিত সংবাদপত্র দ্য ইকোনমিক টাইমস প্রকাশনা শুরু হয়।
১৯৭৪ - রোমক সম্রাট ও ফ্রান্সের রাজার মধ্যে ‘রাস্টার্ড শান্তি চুক্তি’ স্বাক্ষরিত হয়।
১৯৭৫ - ইরান ও ইরাকের মধ্যে সীমান্ত বিরোধ নিরসন সংক্রান্ত আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৯৯ - যশোরের টাউন হলে উদীচী শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানে টাইম বোমা বিস্ফোরণ।
জন্ম
১২৫২ - ইতালির সাধু রোজ।
১৪৫৯ - জার্মান ব্যবসায়ী ও ব্যাংকার জ্যাকব।
১৪৭৫ - মাইকেলেঞ্জেলো, রেনেসাঁস যুগের একজন ইতালীয় ভাস্কর, চিত্রকর, স্থপতি এবং কবি।
১৫০৮ - সম্রাট হুমায়ুন, দ্বিতীয় মুঘল সম্ৰাট।
১৭৮৭ - ইয়োসেফ ফন ফ্রাউনহোফার, একজন জার্মান আলোকবিজ্ঞানী।
১৮০৬ - ইংরেজ কবি এলিজাবেথ বেরেট ব্রাউনিংয়।
১৮১২ - কবি-সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত।
১৮৫১ - বামাপদ বন্দ্যোপাধ্যায় সুপ্রসিদ্ধ বাঙালি চিত্রশিল্পী।
১৯২৭ - কলম্বিয়ার নোবেলজয়ী ঔপন্যাসিক গাব্রিয়েল গার্সিয়া মার্কেস।
মৃত্যু
১৯০০ - জার্মান আবিষ্কারক জি. ডায়মলার ৬৪ বছর বয়সে মারা যান।
১৯০০ - ইংরেজ রসায়নবিদ জন ডালটনের মৃত্যু।
১৯৬২ - অম্বিকা চক্রবর্তী, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী।
১৯৭৩ - নোবেলজয়ী প্রথম মার্কিন লেখিকা ও ঔপন্যাসিক পার্ল এস. বাক।
২০২১ - অডিও ক্যাসেট টেপ উদ্ভাবক খ্যাত ডাচ প্রকৌশলী লু ওটেনস।
২০১৪ - তারাপদ বন্দ্যোপাধ্যায়, খ্যাতিমান বাঙালি চিত্রগ্রাহক, চিত্রসাংবাদিক ও আলোকচিত্রী। (জ.১৯৪৬)
অন্যান্য
জাতীয় পাট দিবস, বাংলাদেশ।