১০২ রানেই শেষ হলো বাংলাদেশের ইনিংস
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ দল। তবে বৃষ্টি বাঁধায় কাটা গেছে ইনিংসের ৫ ওভার। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডকে ১০৩ রানের লক্ষ্য দিয়েছে টাইগাররা। শনিবার (২ এপ্রিল) টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১১ বলে ১৬ রান করে চতুর্থ ওভারেই সাজঘরে ফেরেন সাইফ হসান। পরের ওভারে তানজিদ তামিম ১০ বলে ৬ রান করে আউট হন। পরের বলে পারভেজ ইমন ডাক হয়ে ফিরলে বিপাকে পড়ে বাংলাদেশ। পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ ছিল ৫০ রান। এরপরই শুরু হয় বৃষ্টি। ঝুম বৃষ্টির কারণে প্রায় ২ ঘণ্টা বন্ধ ছিল খেলা। ফলে প্রতি ইনিংসের ৫ ওভার কাটার সিদ্ধান্ত নেন আম্পায়ার। বৃষ্টির পর মাঠে নেমে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন লিটন দাস। তবে ১৭ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন এই টাইগার অধিনায়ক। এরপর ৮ বলে ৩ রান করে শামীম পাটোয়ারী আউট হলে দলের হাল ধরার চেষ্টা করেন হৃদয়। ওভার কম হওয়ায় দ্রুত রান করার চেষ্টা করছিলেন তিনি। তবে ২৪ বলে ৩৩ রান করে বাউন্ডারি লাইনে কাটা পড়েন এই ডান হাতি ব্যাটার। এরপর উইকেট মিছিল শুরু করেন বাকিরা। মোহাম্মদ সাইফউদ্দিন (০), রিশাদ হোসেন (৫), শরিফুল ইসলাম (২)
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ দল। তবে বৃষ্টি বাঁধায় কাটা গেছে ইনিংসের ৫ ওভার। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডকে ১০৩ রানের লক্ষ্য দিয়েছে টাইগাররা।
শনিবার (২ এপ্রিল) টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১১ বলে ১৬ রান করে চতুর্থ ওভারেই সাজঘরে ফেরেন সাইফ হসান। পরের ওভারে তানজিদ তামিম ১০ বলে ৬ রান করে আউট হন।
পরের বলে পারভেজ ইমন ডাক হয়ে ফিরলে বিপাকে পড়ে বাংলাদেশ। পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ ছিল ৫০ রান। এরপরই শুরু হয় বৃষ্টি। ঝুম বৃষ্টির কারণে প্রায় ২ ঘণ্টা বন্ধ ছিল খেলা। ফলে প্রতি ইনিংসের ৫ ওভার কাটার সিদ্ধান্ত নেন আম্পায়ার।
বৃষ্টির পর মাঠে নেমে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন লিটন দাস। তবে ১৭ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন এই টাইগার অধিনায়ক। এরপর ৮ বলে ৩ রান করে শামীম পাটোয়ারী আউট হলে দলের হাল ধরার চেষ্টা করেন হৃদয়।
ওভার কম হওয়ায় দ্রুত রান করার চেষ্টা করছিলেন তিনি। তবে ২৪ বলে ৩৩ রান করে বাউন্ডারি লাইনে কাটা পড়েন এই ডান হাতি ব্যাটার। এরপর উইকেট মিছিল শুরু করেন বাকিরা।
মোহাম্মদ সাইফউদ্দিন (০), রিশাদ হোসেন (৫), শরিফুল ইসলাম (২) ও রিপন মন্ডল ডাক আউট হলে ইনিংসের ৪ বল হাতে থাকতেই ১০২ রানে অলআউট হয় বাংলাদেশ।
নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন জোস ক্লার্কসন।
What's Your Reaction?