১০ চার, ৮ ছক্কা, ৩০৩ স্ট্রাইক রেট, অ্যালেনে বিষ্মিত ক্রিকেট ঈশ্বরও
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালটাকে স্মরণীয় করে রাখলেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার ফিন অ্যালেন। উদ্বোধনী ব্যাটার হিসেবে নেমে ৩৩ বলে সেঞ্চুরি করে ভাঙলেন একাধিক রেকর্ড। গড়লেন নতুন ইতিহাস। তার দাপুটে ইনিংসে ভর করেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে নিউজিল্যান্ড। ২০২১ সালের পরে এই প্রথম ফাইনালে জায়গা করে নিল কিউইরা। আর এই স্মরণীয় জয়ে একাধিক রেকর্ড ভাঙলেন অ্যালেন।
ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন ফিন অ্যালেন। এর আগে এই রেকর্ড ছিল ক্রিস গেইলের দখলে। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। তাকে টপকে গেলেন অ্যালেন। ৩০৩.০৩ স্ট্রাইক রেটে সেঞ্চুরি হাঁকালেন ৩৩ বলে। তার এই ইনিংসে ছিল ১০টি বাউন্ডারি ও ৮টি ছক্কা।
এই সেঞ্চুরিতে আরও অনেক রেকর্ড গড়লেন অ্যালেন। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এটা তৃতীয় দ্রুততম সেঞ্চুরি। জিম্বাবুয়ের ক্রিকেটার সিকান্দর রাজার সঙ্গে যুগ্মভাবে এই নজির ছুঁলেন কিউই ওপেনার। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে আসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে এটাই সবচেয়ে দ্রুততম শতক।
টি-টোয়েন্টি ক্রিকেটে আইসিসির পূর্

টি-টোয়েন্টি ক্রিকেটে আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল রোহিত শর্মা ও ডেভিড মিলারের দখলে। দু’জনেই সেঞ্চুরি করেছিলেন ৩৫ বলে। রোহিত করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে। মিলারেরটা ছিল বাংলাদেশের বিপক্ষে। এবার ৩৩ বলে শতরান করে সেই রেকর্ড ভাঙলেন অ্যালেন।
শুধু তাই নয়? যুবরাজ সিংয়ের ১৯ বছরের এক রেকর্ডও ভাঙলেন অ্যালেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে নক আউটের ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড ছিল যুবরাজের দখলে। ২০০৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন। ১৯ বলে ৫০ রানে পৌঁছে সেই রেকর্ড ভাঙলেন অ্যালেন।
এতসব কীর্তিতে ২৬ বছর বয়সী এই কিউই তারকার প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকারও। অ্যালেনের তান্ডব চালানো ম্যাচ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘সেমিফাইনাল ম্যাচ ঘিরে দর্শকদের একটু রোমাঞ্চ থাকেই। তবে আজ ফিন অ্যালেন আমাদের ম্যাচ দেখতে বসার আগেই শেষ করে দিল। কী দারুণ এক ম্যাচ।’