১২ ফিলিস্তিনি ছাত্রীর উচ্চশিক্ষায় সহায়তার হাত বাড়ালো ইসলামী ব্যাংক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ১২ ফিলিস্তিনি ছাত্রীর জন্য পাঁচ শিক্ষাবর্ষের সম্পূর্ণ আর্থিক সহায়তা দেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এর মধ্যে রয়েছে আবাসন, জীবনধারণ ও আনুষঙ্গিক খরচ। রোববার (১৭ মে) এ বিষয়ে ইসলামী ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ফিলিস্তিন দূতাবাসের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সই হয়েছে। বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান, ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম উপস্থিতি ছিলেন। এছাড়া উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহমেদ, অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. সৈয়দা রোজানা রশীদ, বিভিন্ন অনুষদের ডিন, ফিলিস্তিন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন জিয়াদ হামাদ, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট

১২ ফিলিস্তিনি ছাত্রীর উচ্চশিক্ষায় সহায়তার হাত বাড়ালো ইসলামী ব্যাংক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ১২ ফিলিস্তিনি ছাত্রীর জন্য পাঁচ শিক্ষাবর্ষের সম্পূর্ণ আর্থিক সহায়তা দেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এর মধ্যে রয়েছে আবাসন, জীবনধারণ ও আনুষঙ্গিক খরচ।

রোববার (১৭ মে) এ বিষয়ে ইসলামী ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ফিলিস্তিন দূতাবাসের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সই হয়েছে।

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান, ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম উপস্থিতি ছিলেন। এছাড়া উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহমেদ, অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. সৈয়দা রোজানা রশীদ, বিভিন্ন অনুষদের ডিন, ফিলিস্তিন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন জিয়াদ হামাদ, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান উপস্থিত ছিলেন।

বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow