১৩ বছর পর ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ

অবশেষে কোপা দেল’রের ফাইনালের টিকিট কাটল অ্যাটলেটিকো মাদ্রিদ। মঙ্গলবার রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর দারুণ এক গল্প লিখতে হতো বার্সেলোনাকে। ন্যু ক্যাম্পে সেই গল্প লেখার পথে অনেক দূর এগিয়েও গিয়েছিল দলটি। সেমিফাইনালের প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ৪–০ গোলে হারা বার্সা ফিরতি লেগে ৭২ মিনিটের মধ্যেই ৩–০ গোলের লিড নিয়েছিল। ম্যাচের শেষ ১৮ মিনিটে এক গোল পেলেই চলে যেত অতিরিক্ত সময়ে। কিন্তু শেষ পর্যন্ত সেই লক্ষ্য অর্জন করতে পারেনি হান্সি ফ্লিকের দল। এর ফলে দুই লেগ মিলিয়ে ৪–৩ গোলে হেরে কোপা দেল’রের সেমিফাইনাল থেকে বিদায় নিল বার্সা। আর বার্সাকে হারিয়ে দীর্ঘ ১৩ বছর পর কোপা দেল’রর ফাইনালের টিকিট কাটল অ্যাটলেটিকো মাদ্রিদ। সর্বশেষ ২০১২–১৩ মৌসুমে ফাইনালে উঠেছিল তারা। যেখানে রিয়াল মাদ্রিদকে ২–১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। ঘুরে দাঁড়ানোর মিশনে ২৯ মিনিটে বার্সাকে এগিয়ে দেন মার্ক বার্নাল। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি গোলে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনহা। বিরতির পরও দাপট ধরে রাখে বার্সা। ম্যাচের ৭২ মিনিটে বার্নাল নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন। কিন্তু তারপরও শেষ রক্ষা হয়

১৩ বছর পর ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ

অবশেষে কোপা দেল’রের ফাইনালের টিকিট কাটল অ্যাটলেটিকো মাদ্রিদ। মঙ্গলবার রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর দারুণ এক গল্প লিখতে হতো বার্সেলোনাকে। ন্যু ক্যাম্পে সেই গল্প লেখার পথে অনেক দূর এগিয়েও গিয়েছিল দলটি। সেমিফাইনালের প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ৪–০ গোলে হারা বার্সা ফিরতি লেগে ৭২ মিনিটের মধ্যেই ৩–০ গোলের লিড নিয়েছিল। ম্যাচের শেষ ১৮ মিনিটে এক গোল পেলেই চলে যেত অতিরিক্ত সময়ে।

কিন্তু শেষ পর্যন্ত সেই লক্ষ্য অর্জন করতে পারেনি হান্সি ফ্লিকের দল। এর ফলে দুই লেগ মিলিয়ে ৪–৩ গোলে হেরে কোপা দেল’রের সেমিফাইনাল থেকে বিদায় নিল বার্সা। আর বার্সাকে হারিয়ে দীর্ঘ ১৩ বছর পর কোপা দেল’রর ফাইনালের টিকিট কাটল অ্যাটলেটিকো মাদ্রিদ। সর্বশেষ ২০১২–১৩ মৌসুমে ফাইনালে উঠেছিল তারা। যেখানে রিয়াল মাদ্রিদকে ২–১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল তারা।

ঘুরে দাঁড়ানোর মিশনে ২৯ মিনিটে বার্সাকে এগিয়ে দেন মার্ক বার্নাল। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি গোলে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনহা। বিরতির পরও দাপট ধরে রাখে বার্সা। ম্যাচের ৭২ মিনিটে বার্নাল নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন। কিন্তু তারপরও শেষ রক্ষা হয়নি। ম্যাচে বাকি সময়ে বার্সাকে আর কোনো গোল পেতে দেয়নি অ্যাটলেটিকো। ফলে জিতেও হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো কাতালান ক্লাবটিকে।

 

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow