১৫ মার্চের মধ্যে সম্মানী পাবেন ইমাম মুয়াজ্জিনরা 

আগামী ১৫ মার্চের মধ্যে মাসিক সম্মানী পাবেন নির্বাচিত মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খাদেমরা। নির্বাচিত অন্যান্য উপাসনালয়ে কর্মরত ধর্মীয় গুরুরাও পাবেন এই মাসিক সম্মানী। তার আগেরদিন ১৪ মার্চ এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  রোববার (৮ মার্চ) দুপুরে সচিবালয়ে এ সংক্রান্ত সেলের সভা শেষে এ তথ্য জানান সেলের সভাপতি ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। এ সময় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, অর্থসচিব খায়রুজ্জামান মজুমদারসহ সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।  প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বিএনপির নির্বাচনি ইশতেহারে প্রধান প্রতিশ্রুতি অনুযায়ী এটি বাস্তবায়ন হবে। প্রথম পর্যায়ে পাইলট স্কীমের আওতায় প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা হতে একটি করে মোট ৪,৯০৮ টি মসজিদ নির্বাচন করা হয়েছে। প্রতিটি উপজেলা হতে ২টি করে মোট ৯৯০ টি মন্দির, বৌদ্ধ বিহার রয়েছে এমন ৭২ টি উপজেলার প্রতিটি হতে দুইটি করে মোট ১৪৪টি বৌদ্ধ বিহার নির্বাচন করা হয়েছে। এছাড়া গির্

১৫ মার্চের মধ্যে সম্মানী পাবেন ইমাম মুয়াজ্জিনরা 
আগামী ১৫ মার্চের মধ্যে মাসিক সম্মানী পাবেন নির্বাচিত মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খাদেমরা। নির্বাচিত অন্যান্য উপাসনালয়ে কর্মরত ধর্মীয় গুরুরাও পাবেন এই মাসিক সম্মানী। তার আগেরদিন ১৪ মার্চ এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  রোববার (৮ মার্চ) দুপুরে সচিবালয়ে এ সংক্রান্ত সেলের সভা শেষে এ তথ্য জানান সেলের সভাপতি ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। এ সময় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, অর্থসচিব খায়রুজ্জামান মজুমদারসহ সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।  প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বিএনপির নির্বাচনি ইশতেহারে প্রধান প্রতিশ্রুতি অনুযায়ী এটি বাস্তবায়ন হবে। প্রথম পর্যায়ে পাইলট স্কীমের আওতায় প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা হতে একটি করে মোট ৪,৯০৮ টি মসজিদ নির্বাচন করা হয়েছে। প্রতিটি উপজেলা হতে ২টি করে মোট ৯৯০ টি মন্দির, বৌদ্ধ বিহার রয়েছে এমন ৭২ টি উপজেলার প্রতিটি হতে দুইটি করে মোট ১৪৪টি বৌদ্ধ বিহার নির্বাচন করা হয়েছে। এছাড়া গির্জা আছে এরূপ ১৯৮টি উপজেলার প্রতিটি হতে দুইটি করে মোট ৩৯৬ গির্জা নির্বাচন করা হয়েছে। এ স্কীমের আওতায় নির্বাচিত মসজিদের ইমামকে পাঁচ হাজার, মুয়াজ্জিনকে তিন হাজার ও খাদেমকে দুই হাজার টাকা মাসিক সম্মানী দেওয়া হবে। নির্বাচিত মন্দিরের পুরোহিত পাঁচ হাজার ও সেবাইত তিন হাজার টাকা করে সম্মানী পাবেন। বৌদ্ধ বিহারের অধ্যক্ষ পাঁচ হাজার ও উপাধ্যক্ষ তিন হাজার এবং গির্জার পালক বা যাজক পাঁচ হাজার ও সহকারী পালক বা যাজককে তিন হাজার টাকা সম্মানী দেওয়া হবে। এছাড়া, প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুল আযহাতে সংশ্লিষ্ট ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে এক হাজার টাকা করে উৎসব ভাতা প্রদান করা হবে। অন্যান্য ধর্মের নির্বাচিত উপাসনালয়ের ব্যক্তিরা তাদের প্রধান একটি ধর্মীয় উৎসবে দুই হাজার করে উৎসব ভাতা পাবেন বলে জানান তিনি। মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের জন্য স্থায়ীভাবে মাসিক সম্মানী প্রদানের লক্ষ্যে একটি নীতিমালা প্রণয়নের জন্য ধর্ম সচিবকে আহ্বায়ক করে ছয় সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow