১৮ বছর বয়সেই সড়ক দুর্ঘটনায় মারা গেলেন জনপ্রিয় আভিনেত্রী

‘গডজিলা ভার্সাস কং’ সিনেমার অন্যতম অভিনয়শিল্পী কাইলি হটলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মাত্র ১৮ বছর বয়সেই সম্ভাবনাময় এই অভিনেত্রীর জীবন থেমে গেল। মঙ্গলবার (২১ জুলাই) ভোরে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ঘটে যাওয়া এক ভয়াবহ দুর্ঘটনায় তার মৃত্যু হয়। কাইলির বাবা জশুয়া হটলে ফেসবুক লাইভে এসে প্রথম এ দুঃসংবাদ জানান। পরে সংবাদমাধ্যম টিএমজেডকে দুর্ঘটনার বিস্তারিত তথ্য নিশ্চিত করেন তিনি। জশুয়া জানান, দুর্ঘটনার সময় তিনি টেক্সাসে অবস্থান করছিলেন। স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে প্রথম ফোন পাওয়ার কিছুক্ষণ পর তাকে আবার জানানো হয়, হাসপাতালে নেওয়ার পথেই কাইলির হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় জন্মগ্রহণ করেন কাইলি হটলে। তার শৈশব কেটেছে টেক্সাসের অস্টিনে। সেখানে তিনি টেক্সাস স্কুল ফর দ্য ডেফ-এ পড়াশোনা করেন। জন্মগতভাবে বাক-শ্রবণপ্রতিবন্ধী হলেও ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন তিনি। মাত্র ৯ বছর বয়সে অভিনয় জগতে পা রাখেন কাইলি। বাক-শ্রবণপ্রতিবন্ধীদের জনপ্রিয় মেসেজিং অ্যাপ ‘গ্লাইড’-এর একটি বিজ্ঞাপনের মাধ্যমে তার অভিনয় যাত্রা শুরু হয়। এরপর ২০২১ সালে ‘গডজিলা ভার্স

১৮ বছর বয়সেই সড়ক দুর্ঘটনায় মারা গেলেন জনপ্রিয় আভিনেত্রী

‘গডজিলা ভার্সাস কং’ সিনেমার অন্যতম অভিনয়শিল্পী কাইলি হটলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মাত্র ১৮ বছর বয়সেই সম্ভাবনাময় এই অভিনেত্রীর জীবন থেমে গেল।

মঙ্গলবার (২১ জুলাই) ভোরে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ঘটে যাওয়া এক ভয়াবহ দুর্ঘটনায় তার মৃত্যু হয়। কাইলির বাবা জশুয়া হটলে ফেসবুক লাইভে এসে প্রথম এ দুঃসংবাদ জানান। পরে সংবাদমাধ্যম টিএমজেডকে দুর্ঘটনার বিস্তারিত তথ্য নিশ্চিত করেন তিনি।

জশুয়া জানান, দুর্ঘটনার সময় তিনি টেক্সাসে অবস্থান করছিলেন। স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে প্রথম ফোন পাওয়ার কিছুক্ষণ পর তাকে আবার জানানো হয়, হাসপাতালে নেওয়ার পথেই কাইলির হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়।

২০০৭ সালে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় জন্মগ্রহণ করেন কাইলি হটলে। তার শৈশব কেটেছে টেক্সাসের অস্টিনে। সেখানে তিনি টেক্সাস স্কুল ফর দ্য ডেফ-এ পড়াশোনা করেন। জন্মগতভাবে বাক-শ্রবণপ্রতিবন্ধী হলেও ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন তিনি। মাত্র ৯ বছর বয়সে অভিনয় জগতে পা রাখেন কাইলি।

বাক-শ্রবণপ্রতিবন্ধীদের জনপ্রিয় মেসেজিং অ্যাপ ‘গ্লাইড’-এর একটি বিজ্ঞাপনের মাধ্যমে তার অভিনয় যাত্রা শুরু হয়। এরপর ২০২১ সালে ‘গডজিলা ভার্সাস কং’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। সিনেমাটিতে জিয়া চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা পান তিনি।

২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমা ‘গডজিলা x কং: দ্য নিউ এম্পায়ার’-এও জিয়া চরিত্রে ফিরে আসেন কাইলি। এ ছাড়া ২০২১ সালে জনপ্রিয় টিভি সিরিজ ‘ম্যাগনাম পি.আই.’-এর চতুর্থ সিজনের একটি পর্বেও অভিনয় করেন তিনি।

অকাল প্রয়াণে কাইলি হটলের পরিবার, সহকর্মী ও ভক্তদের মধ্যে গভীর শোক নেমে এসেছে। মাত্র ১৮ বছর বয়সে প্রতিভাবান এই অভিনেত্রীর চলে যাওয়া চলচ্চিত্র অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow