১৮ মার্চ: ইতিহাসের এই দিনে

একটি নির্দিষ্ট দিনে ঘটে যাওয়া ঘটনা ও উন্নয়নকে কেন্দ্র করে রচিত হয় ইতিহাস। সেই সঙ্গে উন্মোচিত হয় পৃথিবীর নতুন নতুন দিগন্ত। পেছন ফিরে তাকালে জানা যায়, আজকের এই দিনে এমন অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু হয়েছে। আজ বুধবার, ১৮ মার্চ ২০২৬। আসুন জেনে নেওয়া যাক ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যুদিনসহ আরও কিছু গুরত্বপূর্ণ বিষয়- ঐতিহাসিক ঘটনাবলি ৬৩৩: খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলিম বাহিনী মুরতাদদের বিরুদ্ধে বিজয় লাভ করে। ১৭৯৩: ফরাসিরা অস্ট্রিয়ানদের কাছে নিরডুইনডেনের যুদ্ধে পরাজিত হয়। ১৮৭১: প্যারিসে বিশ্বের প্রথম শ্রমিক শ্রেণির সরকার 'প্যারিস কমিউন' প্রতিষ্ঠিত হয়। ১৯২১: পোল্যান্ড ও রাশিয়ার মধ্যে রিগা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৬৫: সোভিয়েত নভোচারী আলেক্সেই লিওনভ প্রথম মানুষ হিসেবে মহাশূন্যে হাঁটেন। ১৯৯২: দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ বিলোপের প্রশ্নে আয়োজিত গণভোটে শ্বেতাঙ্গরা সংখ্যাধিক্য ভোটে সংস্কারের পক্ষে রায় দেয়।  জন্ম ১৮৩৭: মার্কিন যুক্তরাষ্ট্রের ২২তম ও ২৪তম প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড। ১৮৫৮: ডিজেল ইঞ্জিনের উদ্ভাবক

১৮ মার্চ: ইতিহাসের এই দিনে

একটি নির্দিষ্ট দিনে ঘটে যাওয়া ঘটনা ও উন্নয়নকে কেন্দ্র করে রচিত হয় ইতিহাস। সেই সঙ্গে উন্মোচিত হয় পৃথিবীর নতুন নতুন দিগন্ত। পেছন ফিরে তাকালে জানা যায়, আজকের এই দিনে এমন অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু হয়েছে।

আজ বুধবার, ১৮ মার্চ ২০২৬। আসুন জেনে নেওয়া যাক ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যুদিনসহ আরও কিছু গুরত্বপূর্ণ বিষয়-

ঐতিহাসিক ঘটনাবলি

৬৩৩: খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলিম বাহিনী মুরতাদদের বিরুদ্ধে বিজয় লাভ করে।

১৭৯৩: ফরাসিরা অস্ট্রিয়ানদের কাছে নিরডুইনডেনের যুদ্ধে পরাজিত হয়।

১৮৭১: প্যারিসে বিশ্বের প্রথম শ্রমিক শ্রেণির সরকার 'প্যারিস কমিউন' প্রতিষ্ঠিত হয়।

১৯২১: পোল্যান্ড ও রাশিয়ার মধ্যে রিগা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৬৫: সোভিয়েত নভোচারী আলেক্সেই লিওনভ প্রথম মানুষ হিসেবে মহাশূন্যে হাঁটেন।

১৯৯২: দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ বিলোপের প্রশ্নে আয়োজিত গণভোটে শ্বেতাঙ্গরা সংখ্যাধিক্য ভোটে সংস্কারের পক্ষে রায় দেয়। 

জন্ম

১৮৩৭: মার্কিন যুক্তরাষ্ট্রের ২২তম ও ২৪তম প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড।

১৮৫৮: ডিজেল ইঞ্জিনের উদ্ভাবক রুডলফ ডিজেল।

১৯১২: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আজিজুর রহমান (শাহ আজিজুর রহমান)।

১৯৩৬: দক্ষিণ আফ্রিকার প্রাক্তন প্রেসিডেন্ট এবং শান্তিতে নোবেলজয়ী এফ ডব্লিউ ডি ক্লার্ক। 

মৃত্যু

১৯৮০: মনোবিজ্ঞানী ও দার্শনিক এরিখ ফ্রম।

১৯৯৬: গ্রিক কবি এবং নোবেল বিজয়ী ওডিসিয়াস ইলাইটিস।

২০০৯: বিলেত প্রবাসী প্রগতিশীল বাঙালি লেখক ও সাংবাদিক সৈয়দ আজিজুল হক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow