১৯ দিনের শিশুর শরীরেও হামের উপসর্গ
মাত্র ১৯ দিনের শিশুর শরীরেও হামের উপসর্গ পাওয়া গেছে। নারায়ণগঞ্জে বাংলাদেশ নবজাতক হাসপাতালে ভর্তি ওই শিশুর শরীরে হামের উপসর্গ, জ্বর, সারা শরীরে লালচে দাগ এবং নিউমোনিয়া শনাক্ত করা হয়েছে। বর্তমান শিশুটিকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
চিকিৎসকদের ধারণা, ১৯ দিন বয়সী শিশুটি হামে আক্রান্ত হয়েছে। রোগটি নিশ্চিত হতে ইতোমধ্যে পরীক্ষার জন্য নমুনাও সংগ্রহ করা হয়েছে।
শনিবার (৯ মে) কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালটির চিফ কনসালট্যান্ট ডা. মো. মজিবুর রহমান।
মজিবুর রহমান বলেন, ‘গত ৫ দিন আগে থেকে শিশুটির তীব্র জ্বর। ৩ দিন আগে দেখা দেয় সারা শরীরে র্যাস, খেতে পারছে না। এক্স-রেতে নিউমোনিযা ধরা পড়েছে। শিশুটির মা হামের টিকা নিয়েছেন কি না, সেটা আমাদের নিশ্চিত করতে পারেনি।’
তিনি আরও বলেন, ‘এত অল্প বয়সী শিশু হাম-আক্রান্ত হলে আমাদের নতুন করে ভাবতে হবে। কারণ, অন্তত ছয় মাসের আগে তো শিশুকে হাম-রুবেলা প্রতিরোধী টিকা দেওয়া যায় না। আমরা ভর্তি শিশুটির সুস্থতায় সবার কাছে দোয়া চাই।’