১ লাখ টনের বেশি ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘নিনেমিয়া’

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী এড়িয়ে সৌদি আরব থেকে ১ লাখ টনের বেশি অপরিশোধিত (ক্রুড) তেল নিয়ে দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ‘এমটি নিনেমিয়া’। বুধবার (১৭ জুন) দুপুর ১টার দিকে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করে। বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি), ইস্টার্ন রিফাইনারি পিএলসি, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রে এসব তথ্য জানা গেছে। বিপিসির ক্রুড অয়েল পরিবহনের দায়িত্বে থাকা বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, হরমুজ প্রণালী এড়িয়ে সৌদি আরব থেকে ইতোমধ্যে দুই দফায় ক্রুড অয়েল এসেছে। তৃতীয় চালানের তেল গত ৩০ মে ফুজাইরা বন্দর থেকে ‘এমটি নিনেমিয়া’ জাহাজে লোড করা হয়। বুধবার জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। প্রয়োজনীয় সরকারি আনুষ্ঠানিকতা শেষে দ্রুত লাইটারিং কার্যক্রম শুরু হবে। তিনি আরও জানান, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক হলে সৌদি আরবের পূর্বাঞ্চলের রাস তানুরা বন্দরে আটকে থাকা ‘নর্ডিকস পলাক্স’ জাহাজ ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে। এছাড়া চলতি মাসের ২৭

১ লাখ টনের বেশি ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘নিনেমিয়া’

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী এড়িয়ে সৌদি আরব থেকে ১ লাখ টনের বেশি অপরিশোধিত (ক্রুড) তেল নিয়ে দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ‘এমটি নিনেমিয়া’।

বুধবার (১৭ জুন) দুপুর ১টার দিকে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করে।

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি), ইস্টার্ন রিফাইনারি পিএলসি, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিপিসির ক্রুড অয়েল পরিবহনের দায়িত্বে থাকা বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, হরমুজ প্রণালী এড়িয়ে সৌদি আরব থেকে ইতোমধ্যে দুই দফায় ক্রুড অয়েল এসেছে। তৃতীয় চালানের তেল গত ৩০ মে ফুজাইরা বন্দর থেকে ‘এমটি নিনেমিয়া’ জাহাজে লোড করা হয়। বুধবার জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। প্রয়োজনীয় সরকারি আনুষ্ঠানিকতা শেষে দ্রুত লাইটারিং কার্যক্রম শুরু হবে।

তিনি আরও জানান, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক হলে সৌদি আরবের পূর্বাঞ্চলের রাস তানুরা বন্দরে আটকে থাকা ‘নর্ডিকস পলাক্স’ জাহাজ ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে। এছাড়া চলতি মাসের ২৭ বা ২৮ জুন আরও ১ লাখ টন সৌদি ক্রুড অয়েল জাহাজে লোড হওয়ার কথা রয়েছে।

তার ভাষ্য, এসব চালান দেশে পৌঁছালে জ্বালানি তেলের সংকটের আশঙ্কা থাকবে না।

ইস্টার্ন রিফাইনারি পিএলসির এক কর্মকর্তা জানান, বর্তমানে প্রতিদিন ৪ থেকে সাড়ে ৪ হাজার মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধন করা হচ্ছে। এতে দৈনিক প্রায় ২ হাজার থেকে ২ হাজার ২০০ টন ডিজেল উৎপাদন হচ্ছে। পাশাপাশি এলপিজি, ফার্নেস অয়েল, কেরোসিন ও এমএস অকটেনসহ বিভিন্ন উপজাতও উৎপাদিত হচ্ছে।

সূত্র জানায়, ২৪৯ দশমিক ৯৫ মিটার দীর্ঘ ‘এমটি নিনেমিয়া’ কর্ণফুলী নদী হয়ে বন্দরের ডলফিন জেটিতে ভিড়তে না পারায় ছোট ছোট ট্যাংকার জাহাজে তেল খালাস করে ইস্টার্ন রিফাইনারিতে নেওয়া হবে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে ক্রুড অয়েলের মজুত সংকটে গত ১২ এপ্রিল রাতে ইস্টার্ন রিফাইনারির ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে ‘এমটি নিনেমিয়া’ জাহাজে নতুন চালান আসার পর ৮ মে আবারও উৎপাদন কার্যক্রম চালু করা হয়।

এদিকে যুদ্ধকালীন পরিস্থিতিতে জ্বালানি সংকট মোকাবিলায় মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকেও বিপুল পরিমাণ পরিশোধিত ডিজেল আমদানি করেছে সরকার।

চট্টগ্রাম বন্দরের এক কর্মকর্তা জানান, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জাহাজের বার্থিং, লাইটারিং ও খালাস কার্যক্রমে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এবার ‘এমটি নিনেমিয়া’ জাহাজে মোট ১ লাখ ৩ হাজার ৫৩৯ মেট্রিক টন ক্রুড অয়েল এসেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow