২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

একটি নির্দিষ্ট দিনে ঘটে যাওয়া ঘটনা ও উন্নয়নকে কেন্দ্র করে রচিত হয় ইতিহাস। সেই সঙ্গে উন্মোচিত হয় পৃথিবীর নতুন নতুন দিগন্ত। পেছন ফিরে তাকালে জানা যায়, আজকের এই দিনে এমন অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু হয়েছে। বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনার কারণে ইতিহাসে আজ রোববার (২১ জুন) দিনটিও অনেক গুরুত্বপূর্ণ। তাই চলুন, একনজরে দেখা নেওয়া যাক ইতিহাসের আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি ১৭৮৮ - যুক্তরাষ্ট্রের সংবিধান কার্যকর করা হয়। ১৮৬২ - অবিভক্ত ভারতের প্রথম ব্যারিস্টার জ্ঞানেন্দ্র মোহন ঠাকুর ইংল্যান্ডের লিংকন ইন থেকে ব্যারিস্টারি পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৮৯৮ - যুক্তরাষ্ট্র স্পেনের হাত থেকে গোয়াম দখল করে নেয়। ১৯১৬ - তুরস্কের বিরুদ্ধে আরবদের বিদ্রোহ। ১৯৩৫ - প্যারিতে বিশ্বের নেতৃস্থানীয় শিল্পী সাহিত্যিকদের উপস্থিতিতে প্রথম আন্তর্জাতিক ফ্যাসিবিরোধী সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৯৪৮ - স্বাধীন ভারতের প্রথম ও শেষ গর্ভনর জেনারেল হন চক্রবর্তী রাজাগোপালাচারী। ১৯৭০ - ব্রাজিলের তৃতীয়বার ‘জুলে রিমে’ কাপ বিজয় ও সে কাপের স্থায়ী অধিক

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল
একটি নির্দিষ্ট দিনে ঘটে যাওয়া ঘটনা ও উন্নয়নকে কেন্দ্র করে রচিত হয় ইতিহাস। সেই সঙ্গে উন্মোচিত হয় পৃথিবীর নতুন নতুন দিগন্ত। পেছন ফিরে তাকালে জানা যায়, আজকের এই দিনে এমন অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু হয়েছে। বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনার কারণে ইতিহাসে আজ রোববার (২১ জুন) দিনটিও অনেক গুরুত্বপূর্ণ। তাই চলুন, একনজরে দেখা নেওয়া যাক ইতিহাসের আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি ১৭৮৮ - যুক্তরাষ্ট্রের সংবিধান কার্যকর করা হয়। ১৮৬২ - অবিভক্ত ভারতের প্রথম ব্যারিস্টার জ্ঞানেন্দ্র মোহন ঠাকুর ইংল্যান্ডের লিংকন ইন থেকে ব্যারিস্টারি পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৮৯৮ - যুক্তরাষ্ট্র স্পেনের হাত থেকে গোয়াম দখল করে নেয়। ১৯১৬ - তুরস্কের বিরুদ্ধে আরবদের বিদ্রোহ। ১৯৩৫ - প্যারিতে বিশ্বের নেতৃস্থানীয় শিল্পী সাহিত্যিকদের উপস্থিতিতে প্রথম আন্তর্জাতিক ফ্যাসিবিরোধী সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৯৪৮ - স্বাধীন ভারতের প্রথম ও শেষ গর্ভনর জেনারেল হন চক্রবর্তী রাজাগোপালাচারী। ১৯৭০ - ব্রাজিলের তৃতীয়বার ‘জুলে রিমে’ কাপ বিজয় ও সে কাপের স্থায়ী অধিকার লাভ। ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় জাম্বিয়া। ১৯৭৬ - ফ্রান্সের রেডিও স্টেশনের মার্কিন মিউজিশিয়ান জোয়েল কোহেন প্রথম বিশ্ব সংগীত দিবসের প্রস্তাব করেন। ১৯৮১ - ইসলামী ইরানের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খোমেনী (র.) ইরানের তৎকালীন প্রেসিডেন্ট আবুল হাসান বনিসদরের প্রতি সংসদের অনাস্থা ও প্রেসিডেন্ট পদে তাকে অযোগ্য ঘোষণার রায় অনুমোদন করেন। ১৯৮৫ - সালের এই দিন থেকে ইউরোপ এবং পরে সারা বিশ্বে বিশ্ব সংগীত দিবস হিসেবে পালন করা শুরু হয়। ১৯৯০ - ইরানে ভূমিকম্পে ৪০ হাজার লোকের প্রাণহানি ঘটে। ১৯৯৪ - পশ্চিমি দুনিয়ার শর্ত মেনে নিয়ে রাশিয়া ন্যাটোতে যোগ দেয়। ২০০২ - বাংলাদেশের রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগ। স্পিকার জমির উদ্দিন সরকার অস্থায়ী রাষ্ট্রপতি হন। ২০০৪ - মহাশূন্যে প্রথম বেসরকারি মহাকাশযান স্পেসশিপ ওয়ান সফলভাবে উড্ডয়ন করে। ২০২০ - বলয়গ্রাস সূর্যগ্রহণ অনুষ্ঠিত। জন্ম ১৭৮১ - সিমেওঁ দ্যনি পোয়াসোঁ, ফরাসি গণিতবিদ, জ্যামিতিবিদ এবং পদার্থবিজ্ঞানী। ১৮৩৯ - মাচাদো দে অ্যাসিস, ব্রাজিলের বিখ্যাত ঔপন্যাসিক, কবি, নাট্যকার ও ছোট গল্পকার ছিলেন। ১৮৫৬ - ফ্রিড্‌রিশ ক্লুগে, জার্মান ভাষাবিজ্ঞানী। ১৮৮২ - লুইস কোম্পানিস, কাতালোনিয়ার ১২৩তম প্রেসিডেন্ট। ১৯০৫ - জাঁ পল সার্ত্র, ফরাসি দার্শনিক, নাট্যকার, সাহিত্যিক এবং সমালোচক। ১৯২১ - জুডি হলিডে, মার্কিন অভিনেত্রী ও গায়িকা। ১৯২৫ - মরিন স্ট্যাপলটন, মার্কিন অভিনেত্রী। ১৯৩৭ - জন এডরিচ, সাবেক ও বিখ্যাত ইংরেজ ক্রিকেট তারকা। ১৯৪০ - বিকাশ ভট্টাচার্য, প্রখ্যাত ভারতীয় চিত্রশিল্পী। ১৯৪৩ - রাহিজা খানম ঝুনু, একুশে পদক বিজয়ী বাংলাদেশি নৃত্যশিল্পী ও নৃত্যশিক্ষক। ১৯৪৪ - টনি স্কট, ইংরেজ চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। ১৯৪৫ - নির্মলেন্দু গুণ, বাংলাদেশ ও বাংলা ভাষার গুরুত্বপূর্ণ কবিদের একজন। ১৯৪৭ - শিরিন এবাদি, ইরানের একজন আইনজীবী ও মানবাধিকার কর্মী। ১৯৪৮ - ইয়ান ম্যাকইউয়ান, খ্যাতিমান ইংরেজ ঔপন্যাসিক। ১৯৫২ - জেরেমি কোনি, সাবেক ও বিখ্যাত নিউজিল্যান্ডীয় ক্রিকেট তারকা। ১৯৫৩ - বেনজীর ভুট্টো, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। ১৯৫৫ - মিশেল প্লাতিনি, ফরাসি ফুটবলার এবং পরিচালক। ১৯৬১ - জোকো উইদোদো, ইন্দোনেশিয়ার বর্তমান প্রেসিডেন্ট। ১৯৬৫ - ওয়াচৌস্কি ভ্রাতৃদ্বয়, মার্কিন পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার। ১৯৬৭ - ইংলাক সিনাওয়াত্রা, থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৭৯ - ক্রিস প্রাট, মার্কিন অভিনেতা। ১৯৮২ - প্রিন্স উইলিয়াম, ডিউক অব কেমব্রিজ। ১৯৮৩ - অ্যাডওয়ার্ড স্নোডেন, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক সদস্য। মৃত্যু ১৮৫২ - ফেড্রিক ফ্রোবেল, জার্মান ধর্মযাজক ও কিন্ডারগার্টেন স্কুলের সূচনাকারী। ১৯১৪ - বের্টা ফন জুটনার, অস্ট্রীয় ঔপন্যাসিক এবং শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত প্রথম নারী কবি। ১৯৩৯ - বাংলা মঞ্চ ও চলচ্চিত্রের অভিনেত্রী, গায়িকা কঙ্কাবতী দেবী। ১৯৫৪ - গিডিয়ন সানবেক, সুয়েডীয়-মার্কিন তড়িৎ প্রকৌশলী। ১৯৫৭ - ইয়োহানেস স্টার্ক, বিখ্যাত জার্মান পদার্থবিজ্ঞানী। ১৯৭০ - সুকর্ণ, ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট। ১৯৯১ - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশি কবি, গীতিকার। ১৯৯৭ - শিনতারো কাতসু, জাপানি অভিনেতা, গায়ক, প্রযোজক ও পরিচালক। ২০০৪ - লিওনেল ব্রিজোলা, ব্রাজিলিয়ান রাজনীতিবিদ। ২০১২ - সুনীল জানা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বাঙালি ফটো সাংবাদিক। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow