২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের পরাজয়

হারারে টেস্টে ২৭০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করেছিল বাংলাদেশ। তবে চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে ২৫ বছর পর হারল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৮৫ রানে অলআউট হয়ে ইনিংস এবং ৮৫ রানের বিশাল ব্যবধানে পরাজয় বরণ করল নাজমুল হোসেন শান্তর দল।  দলের হয়ে কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি এদিন। তাওহীদ হৃদয়, অমিত হাসানরা দ্বিতীয় ইনিংসেও রানের দেখা পাননি।  এর আগে দিনের শুরুতে মঙ্গলবার (৩০ জুন) দ্বিতীয় ওভারেই হারাতে হয় দ্বিতীয় উইকেট। আগের দিনের সংগ্রহে মাত্র এক রান যোগ করেই সাজঘরের পথ ধরেন মাহমুদুল হাসান জয়। ইনিংসের একাদশ ওভারে ব্যাকফুটে থাকা জয় বলের লাইনে ব্যাট আনতে ব্যর্থ হন। এরপর মুমিনুল হককে ফেরান ব্লেসিং মুজারাবানি। স্লিপে ব্র্যাড ইভান্সের দুর্দান্ত এক ক্যাচে সাজঘরে ফেরেন মুমিনুল। দিনের চতুর্থ ওভারের পঞ্চম বলটি অফ স্ট্যাম্পের বাইরে পিচ করান মুজারাবানি। বলের লাইনে না গিয়ে ড্রাইভ খেলতে যান মুমিনুল, কিন্তু ব্যাটের বাইরের কানায় লেগে বল উঠে যায় তৃতীয় স্লিপের দিকে। মুমিনুল ফিরে যান ১৩ রান করে। এতে ৪৬ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। উইকেটে পরে ব

২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের পরাজয়

হারারে টেস্টে ২৭০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করেছিল বাংলাদেশ। তবে চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে ২৫ বছর পর হারল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৮৫ রানে অলআউট হয়ে ইনিংস এবং ৮৫ রানের বিশাল ব্যবধানে পরাজয় বরণ করল নাজমুল হোসেন শান্তর দল। 

দলের হয়ে কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি এদিন। তাওহীদ হৃদয়, অমিত হাসানরা দ্বিতীয় ইনিংসেও রানের দেখা পাননি। 

এর আগে দিনের শুরুতে মঙ্গলবার (৩০ জুন) দ্বিতীয় ওভারেই হারাতে হয় দ্বিতীয় উইকেট। আগের দিনের সংগ্রহে মাত্র এক রান যোগ করেই সাজঘরের পথ ধরেন মাহমুদুল হাসান জয়। ইনিংসের একাদশ ওভারে ব্যাকফুটে থাকা জয় বলের লাইনে ব্যাট আনতে ব্যর্থ হন।

এরপর মুমিনুল হককে ফেরান ব্লেসিং মুজারাবানি। স্লিপে ব্র্যাড ইভান্সের দুর্দান্ত এক ক্যাচে সাজঘরে ফেরেন মুমিনুল। দিনের চতুর্থ ওভারের পঞ্চম বলটি অফ স্ট্যাম্পের বাইরে পিচ করান মুজারাবানি। বলের লাইনে না গিয়ে ড্রাইভ খেলতে যান মুমিনুল, কিন্তু ব্যাটের বাইরের কানায় লেগে বল উঠে যায় তৃতীয় স্লিপের দিকে। মুমিনুল ফিরে যান ১৩ রান করে। এতে ৪৬ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

উইকেটে পরে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে ছিলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তারাও বড় রান করতে ব্যর্থ। শেষ দিকে কোনো ব্যাটারই দায়িত্ব নিয়ে ব্যাট না করায় ইনিংস ব্যবধানে হারতে হয় বাংলাদেশকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow