২৫ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না কালামের
কিশোরগঞ্জের হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ মে) সকালে তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাত ৩টার দিকে ঢাকার শাহজাহানপুর এলাকায় র্যাব-৩ এর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা-পুলিশ।
গ্রেপ্তার আবুল কালাম (৪৩) পাকুন্দিয়া উপজেলার চরলক্ষীয়া গ্রামের মৃত শামসুদ্দীনের ছেলে। তিনি দীর্ঘ ২৫ বছর ধরে পলাতক ছিলেন।
পুলিশ জানায়, গত তিন মাস ধরে পলাতক আসামি আবুল কালামের গতিবিধি পর্যবেক্ষণ করছিল পাকুন্দিয়া থানা-পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকায় তার অবস্থান নিশ্চিত করা হয়। পরে র্যাব-৩ এর সহযোগিতায় পাকুন্দিয়া থানার এএসআই সঞ্জয় কুমার দাস সঙ্গীয় ফোর্স নিয়ে গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
প্রসঙ্গত, ২০০১ সালের সেপ্টেম্বর মাসে উপজেলার চরলক্ষীয়া গ্রামের আবুল কালামের সঙ্গে একই গ্রামের সোহেলের (১৪) কথাকাটাকাটি হয়। একপর্যায়ে কালাম সোহেলের গলায় ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই কালাম পলাতক ছিলেন।
এ ঘটনায় নিহতের বড় ভাই আজিজুল হক জজ মিয়া বাদী হয়ে আবুল কালামকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামল
কিশোরগঞ্জের হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ মে) সকালে তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাত ৩টার দিকে ঢাকার শাহজাহানপুর এলাকায় র্যাব-৩ এর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা-পুলিশ।
গ্রেপ্তার আবুল কালাম (৪৩) পাকুন্দিয়া উপজেলার চরলক্ষীয়া গ্রামের মৃত শামসুদ্দীনের ছেলে। তিনি দীর্ঘ ২৫ বছর ধরে পলাতক ছিলেন।
পুলিশ জানায়, গত তিন মাস ধরে পলাতক আসামি আবুল কালামের গতিবিধি পর্যবেক্ষণ করছিল পাকুন্দিয়া থানা-পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকায় তার অবস্থান নিশ্চিত করা হয়। পরে র্যাব-৩ এর সহযোগিতায় পাকুন্দিয়া থানার এএসআই সঞ্জয় কুমার দাস সঙ্গীয় ফোর্স নিয়ে গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
প্রসঙ্গত, ২০০১ সালের সেপ্টেম্বর মাসে উপজেলার চরলক্ষীয়া গ্রামের আবুল কালামের সঙ্গে একই গ্রামের সোহেলের (১৪) কথাকাটাকাটি হয়। একপর্যায়ে কালাম সোহেলের গলায় ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই কালাম পলাতক ছিলেন।
এ ঘটনায় নিহতের বড় ভাই আজিজুল হক জজ মিয়া বাদী হয়ে আবুল কালামকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২০১০ সালে আদালত কালামকে মৃত্যুদণ্ড দেন।
পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামিকে এত বছর পর গ্রেপ্তার করা পাকুন্দিয়া থানা-পুলিশের বড় সাফল্য। দীর্ঘ ২৫ বছর ধরে আত্মগোপনে ছিল সে। মঙ্গলবার সকালে তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।