২ গোলে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা
আগেই নকআউট নিশ্চিত হয়ে যাওয়ায় গ্রুপ পর্বের শেষ ম্যাচ আর্জেন্টিনার জন্য কার্যত নিয়মরক্ষার। এমন ম্যাচে লিওনেল মেসিসহ ৯ পরিবর্তন এনেছে বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। তবে একাদশে এত বদল আসলেও আর্জেন্টিনার খেলায় দাপট ঠিকই ছিল। প্রথমার্ধেই ২ গোলের লিড নিয়ে মাঠ ছেড়েছে তারা। একটি করে গোল করেছেন জিওভানি লো সেলসো ও লাউতারো মার্টিনেজ। বল দখলের লড়াইয়েও আলবেসেলিস্তারা পুরো মাঠেই ছড়ি ঘুরিয়েছে। প্রথমার্ধে ৭৬ শতাংশ সময়ই বল ছিল আর্জেন্টিনার খেলোয়াড়দের পায়ে। তাদের গোলমুখে নেওয়া ৪ শটের বিপরীতে কোনো শটই নিতে পারেনি জর্ডান। ম্যাচের ১৯তম মিনিটে বক্সের ঠিক বাইরে প্রতিপক্ষের চ্যালেঞ্জে ফাউলের শিকার হন লো সেলসো। এতে বক্সের একেবারে প্রান্ত থেকে আর্জেন্টিনার পক্ষে ফ্রি-কিকের বাঁশি বাজান রেফারি। এরপর লে সেলসোর নেওয়া ফ্রি-কিকটি ছিল চোখ জুড়ানো। জর্ডানের গোলরক্ষক কাছের পোস্ট রক্ষায় ঝুঁকি নিলেও লো সেলসো বল পাঠান বিপরীত কোণের ওপরের জালে। গোলরক্ষকের কোনো সুযোগই ছিল না। চলতি বিশ্বকাপে মেসি ছাড়া এটাই আর্জেন্টিনার অন্য কোনো খেলোয়াড়ের প্রথম গোল। এর আগে প্রথম দুই ম্যাচে আর্জেন্টিনার করা ৫ গোলের সবকটিই এসেছে মেসির পা থেকে।
আগেই নকআউট নিশ্চিত হয়ে যাওয়ায় গ্রুপ পর্বের শেষ ম্যাচ আর্জেন্টিনার জন্য কার্যত নিয়মরক্ষার। এমন ম্যাচে লিওনেল মেসিসহ ৯ পরিবর্তন এনেছে বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। তবে একাদশে এত বদল আসলেও আর্জেন্টিনার খেলায় দাপট ঠিকই ছিল। প্রথমার্ধেই ২ গোলের লিড নিয়ে মাঠ ছেড়েছে তারা। একটি করে গোল করেছেন জিওভানি লো সেলসো ও লাউতারো মার্টিনেজ।
বল দখলের লড়াইয়েও আলবেসেলিস্তারা পুরো মাঠেই ছড়ি ঘুরিয়েছে। প্রথমার্ধে ৭৬ শতাংশ সময়ই বল ছিল আর্জেন্টিনার খেলোয়াড়দের পায়ে। তাদের গোলমুখে নেওয়া ৪ শটের বিপরীতে কোনো শটই নিতে পারেনি জর্ডান।
ম্যাচের ১৯তম মিনিটে বক্সের ঠিক বাইরে প্রতিপক্ষের চ্যালেঞ্জে ফাউলের শিকার হন লো সেলসো। এতে বক্সের একেবারে প্রান্ত থেকে আর্জেন্টিনার পক্ষে ফ্রি-কিকের বাঁশি বাজান রেফারি। এরপর লে সেলসোর নেওয়া ফ্রি-কিকটি ছিল চোখ জুড়ানো। জর্ডানের গোলরক্ষক কাছের পোস্ট রক্ষায় ঝুঁকি নিলেও লো সেলসো বল পাঠান বিপরীত কোণের ওপরের জালে। গোলরক্ষকের কোনো সুযোগই ছিল না।
চলতি বিশ্বকাপে মেসি ছাড়া এটাই আর্জেন্টিনার অন্য কোনো খেলোয়াড়ের প্রথম গোল। এর আগে প্রথম দুই ম্যাচে আর্জেন্টিনার করা ৫ গোলের সবকটিই এসেছে মেসির পা থেকে।
১১তম মিনিটের ব্যবধানে হেডের সময় আরভারেজ ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পায় আর্জেন্টিনা। যদিও শুরুতে রেফারি পেনাল্টি দেননি, পরে ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান তিনি। নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন লাউতারো মার্টিনেজ। চলতি বিশ্বকাপে এটাই তার প্রথম গোল। অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে সেলসোর ফ্রি কিকে দুর্দান্ত হেড করেন ওটামেন্ডি। তবে অল্পের জন্য সেটা লক্ষভ্রষ্ট হয়।
এসকেডি/জেআইএম
What's Your Reaction?