কৃষকদের আধুনিক প্রযুক্তিতে আদা-পেঁয়াজ চাষের প্রশিক্ষণ দিলো শেকৃবি
প্রান্তিক কৃষকদের আয় বৃদ্ধি ও আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) বহিরাঙ্গন কার্যক্রম বিভাগের উদ্যোগে প্রশিক্ষণ কর্মসূচি হয়েছে। রোববার ঢাকার কেরানীগঞ্জ কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ‘বস্তায় আদা চাষ প্রযুক্তি এবং পেঁয়াজ উৎপাদনের মাধ্যমে প্রান্তিক কৃষকদের আর্থিক স্বচ্ছলতা আনয়ন’ শীর্ষক এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কেরানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. শরীফুল ইসলাম এবং বি-স্ট্রং প্রকল্পের মনিটরিং অফিসার ও অতিরিক্ত পরিচালক (প্রেষণে) মো. নাসির উদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেকৃবির বহিরাঙ্গন কার্যক্রম বিভাগের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জামশেদ আলম। তিনি বলেন, কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রধান অতিথির বক্তব্যে
প্রান্তিক কৃষকদের আয় বৃদ্ধি ও আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) বহিরাঙ্গন কার্যক্রম বিভাগের উদ্যোগে প্রশিক্ষণ কর্মসূচি হয়েছে।
রোববার ঢাকার কেরানীগঞ্জ কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ‘বস্তায় আদা চাষ প্রযুক্তি এবং পেঁয়াজ উৎপাদনের মাধ্যমে প্রান্তিক কৃষকদের আর্থিক স্বচ্ছলতা আনয়ন’ শীর্ষক এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কেরানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. শরীফুল ইসলাম এবং বি-স্ট্রং প্রকল্পের মনিটরিং অফিসার ও অতিরিক্ত পরিচালক (প্রেষণে) মো. নাসির উদ্দিন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেকৃবির বহিরাঙ্গন কার্যক্রম বিভাগের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জামশেদ আলম। তিনি বলেন, কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রধান অতিথির বক্তব্যে শেকৃবির উপ-উপাচার্য বেলাল হোসেন বলেন, সীমিত জমিতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার করে বস্তায় আদা চাষ এবং উন্নত পদ্ধতিতে পেঁয়াজ উৎপাদন প্রান্তিক কৃষকদের জন্য লাভজনক ও টেকসই উদ্যোগ হতে পারে। এ ধরনের প্রযুক্তি উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি আয় বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের বস্তায় আদা চাষের ব্যবহারিক কৌশল, পেঁয়াজ উৎপাদনের উন্নত ব্যবস্থাপনা, আধুনিক কৃষি প্রযুক্তি প্রয়োগ এবং বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।
এমডিএসএ/একিউএফ
What's Your Reaction?