৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোকে আপাতত লোহিত সাগর ও এডেন উপসাগর দিয়ে চলাচল না করার পরামর্শ দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নৌ মিশন ‘অ্যাসপাইডেস’। বুধবার (২২ জুলাই) আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার ঝুঁকি বেড়ে যাওয়ায় ‘ইসরায়েল, যুক্তরাষ্ট্র বা সৌদির সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোকে হুমকির মাত্রা কমে না আসা পর্যন্ত লোহিত সাগর ও এডেন উপসাগর এড়িয়ে চলার সুপারিশ করা হয়েছে।’ ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী রোববার ঘোষণা দেয়, ইয়েমেনের ওপর সৌদি আরবের অবরোধ এবং দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার জবাবে তারা সৌদি আরবের বিরুদ্ধে ‘নৌ অবরোধ’ কার্যকর করা শুরু করেছে। অন্যদিকে সৌদি সরকার হুথিদের এই পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছে, আন্তর্জাতিক আইনের আওতায় নিজেদের জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow