৩ মামলায় সাবেক রেলমন্ত্রীর জামিন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় রফিকুল ইসলাম হত্যা মামলাসহ তিন মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (৫ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে তিন মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেন তিনি। মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী এলাকায় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব এ নির্দেশ দেন। এর আগে, একই মামলায় ২২ সেপ্টেম্বর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ১৭ সেপ্টেম্বর তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মামলার বাদী নিহত রফিকুল ইসলামের স্ত্রী নাজিয়া আক্তার, যিনি ২৮ আগস্ট মামলা দায়ের করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ ১৯৫ জনকে আসামি করা হয়। এদিকে, ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে তাকে আটক করে পুলিশ। পরদিন যাত্রাবাড়ী থানায় ইমরান হোসেন নামে এক তরুণের মৃত্যুর
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় রফিকুল ইসলাম হত্যা মামলাসহ তিন মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (৫ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে তিন মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেন তিনি।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী এলাকায় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব এ নির্দেশ দেন।
এর আগে, একই মামলায় ২২ সেপ্টেম্বর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ১৭ সেপ্টেম্বর তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মামলার বাদী নিহত রফিকুল ইসলামের স্ত্রী নাজিয়া আক্তার, যিনি ২৮ আগস্ট মামলা দায়ের করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ ১৯৫ জনকে আসামি করা হয়।
এদিকে, ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে তাকে আটক করে পুলিশ। পরদিন যাত্রাবাড়ী থানায় ইমরান হোসেন নামে এক তরুণের মৃত্যুর ঘটনায় দায়ের করা আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
What's Your Reaction?