৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

৪৯তম বিশেষ বিসিএস (২০২৫)-এর সাধারণ শিক্ষা ক্যাডারে সাময়িকভাবে মনোনীত দুই প্রার্থীর ফলাফল ও সাময়িক মনোনয়ন বাতিল করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। স্নাতক (সম্মান) পরীক্ষার ফল মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর প্রকাশিত হওয়ায় প্রয়োজনীয় সনদপত্র জমা দিতে না পারায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়। মনোনয়ন বাতিল হওয়া দুই পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ১২০২৭১৩০ এবং ১৫৬০৩৭০৫। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দুই প্রার্থীর স্নাতক (সম্মান) পরীক্ষার ফলাফল ৪৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পর প্রকাশিত হয়েছিল। ফলে মৌখিক পরীক্ষার বোর্ডে তারা স্নাতক (সম্মান) পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রয়োজনীয় সনদপত্র জমা দিতে পারেননি। এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ২০২৬ সালের ৯ম বিশেষ সভায় বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, উল্লিখিত দুই প্রার্থীর ফলাফল এবং তাদের সাময়িক মনোনয়ন বাতিল করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

৪৯তম বিশেষ বিসিএস (২০২৫)-এর সাধারণ শিক্ষা ক্যাডারে সাময়িকভাবে মনোনীত দুই প্রার্থীর ফলাফল ও সাময়িক মনোনয়ন বাতিল করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। স্নাতক (সম্মান) পরীক্ষার ফল মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর প্রকাশিত হওয়ায় প্রয়োজনীয় সনদপত্র জমা দিতে না পারায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।

মনোনয়ন বাতিল হওয়া দুই পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ১২০২৭১৩০ এবং ১৫৬০৩৭০৫।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দুই প্রার্থীর স্নাতক (সম্মান) পরীক্ষার ফলাফল ৪৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পর প্রকাশিত হয়েছিল। ফলে মৌখিক পরীক্ষার বোর্ডে তারা স্নাতক (সম্মান) পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রয়োজনীয় সনদপত্র জমা দিতে পারেননি।

এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ২০২৬ সালের ৯ম বিশেষ সভায় বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, উল্লিখিত দুই প্রার্থীর ফলাফল এবং তাদের সাময়িক মনোনয়ন বাতিল করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow