৫ দিনে ১৭৩ ফ্লাইট বাতিল শাহজালাল বিমানবন্দরে

ইরানে হামলার জেরে মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা এখনও বন্ধ রয়েছে। এ কারণে, বুধবার (৪ মার্চ) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৫টি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ওই দেশগুলোতে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি এবং ৪ মার্চ ২৫ ফ্লাইট বাতিল করা হয়েছে। আরও পড়ুন: ইরানের নতুন সুপ্রিম লিডার খামেনির ছেলে মোজতাবা  বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ২০২৪ সালের পর সর্বোচ্চ  আজ বাতিল ফ্লাইটগুলোর মধ্য কাতারের চারটি, কুয়েতের দুইটি, জাজিরা (কুয়েত) দুইটি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ৮টি, এমিরেটসের পাঁচটি, ইউএস-বাংলার চারটি ফ্লাইট বাতিল করা হয়। সব মিলে এ পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল করা হলো। এদিকে, ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা। অনেকে ছুটি নিয়ে দেশে আসলেও এখন সঠিক সময়ে যেতে পারছেন না। ফলে এক ধরনের অনিশ্চয়তার মধ্য পড়েছেন তারা।  এমএমএ/এসএনআর    

৫ দিনে ১৭৩ ফ্লাইট বাতিল শাহজালাল বিমানবন্দরে

ইরানে হামলার জেরে মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা এখনও বন্ধ রয়েছে। এ কারণে, বুধবার (৪ মার্চ) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৫টি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ।

শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ওই দেশগুলোতে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি এবং ৪ মার্চ ২৫ ফ্লাইট বাতিল করা হয়েছে।

আরও পড়ুন:

ইরানের নতুন সুপ্রিম লিডার খামেনির ছেলে মোজতাবা 

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ২০২৪ সালের পর সর্বোচ্চ 

আজ বাতিল ফ্লাইটগুলোর মধ্য কাতারের চারটি, কুয়েতের দুইটি, জাজিরা (কুয়েত) দুইটি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ৮টি, এমিরেটসের পাঁচটি, ইউএস-বাংলার চারটি ফ্লাইট বাতিল করা হয়। সব মিলে এ পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল করা হলো।

এদিকে, ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা। অনেকে ছুটি নিয়ে দেশে আসলেও এখন সঠিক সময়ে যেতে পারছেন না। ফলে এক ধরনের অনিশ্চয়তার মধ্য পড়েছেন তারা। 

এমএমএ/এসএনআর

 

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow