৬২ হাজার ভোটে হেরেছেন বিএনপির হারুনুর রশীদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিএনপির জয় নিশ্চিত হলেও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে হেরে গেছেন ধানের শীষের হেভিওয়েট প্রার্থী হারুনুর রশীদ। এর আগে, অনিয়মের নির্বাচনে দেশব্যাপী আওয়ামী লীগের জয়েও এই আসনটিতে পরাজিত হননি তিনি। সংসদে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে সব সময় আলোচনায় থাকতেন হারুনুর রশীদ। এবারের নির্বাচনে বিএনপির এই নেতাকে হারিয়ে ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর আমির নূরুল ইসলাম বুলবুল বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারিভাবে নূরুল ইসলামকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ১৭২টি কেন্দ্রের ফলাফলে নূরুল ইসলাম বুলবুল পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৬১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশীদ পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৯৭ ভোট। দুজনের মধ্যে ভোটের ব্যবধান ৬২ হাজার ৬১৬। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনেই জয় পেয়েছে জামায়াতে ইসলামী। প্রাপ্ত তথ্য অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. কেরামত আলী জয়ী হয়েছেন। ১৫৯টি কেন্দ্রে তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৮৭৬টি। তার নিকটতম প্রতি

৬২ হাজার ভোটে হেরেছেন বিএনপির হারুনুর রশীদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিএনপির জয় নিশ্চিত হলেও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে হেরে গেছেন ধানের শীষের হেভিওয়েট প্রার্থী হারুনুর রশীদ। এর আগে, অনিয়মের নির্বাচনে দেশব্যাপী আওয়ামী লীগের জয়েও এই আসনটিতে পরাজিত হননি তিনি। সংসদে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে সব সময় আলোচনায় থাকতেন হারুনুর রশীদ। এবারের নির্বাচনে বিএনপির এই নেতাকে হারিয়ে ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর আমির নূরুল ইসলাম বুলবুল বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারিভাবে নূরুল ইসলামকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ১৭২টি কেন্দ্রের ফলাফলে নূরুল ইসলাম বুলবুল পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৬১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশীদ পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৯৭ ভোট। দুজনের মধ্যে ভোটের ব্যবধান ৬২ হাজার ৬১৬।

এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনেই জয় পেয়েছে জামায়াতে ইসলামী। প্রাপ্ত তথ্য অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. কেরামত আলী জয়ী হয়েছেন। ১৫৯টি কেন্দ্রে তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৮৭৬টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহজাহান মিয়া পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৭১৯ ভোট। উভয়ের ভোটের ব্যবধান ২৯ হাজার ১৫৭।

অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. মিজানুর রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ১৮৪টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৫২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল ইসলাম ১ লাখ ৫৪ হাজার ৫৩২ ভোট পেয়েছেন। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ১৪ হাজার ৯৯৩।

এমওএস/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow