৬৪৭৬ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল

২০১০ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত দেশের মোট ৬ হাজার ৪৭৬ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আযম খান। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. আবুল কালামের এক লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে এ দিনের প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপিত হয়। আহমেদ আযম খান জানান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে কারও বিরুদ্ধে অমুক্তিযোদ্ধা হিসেবে অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হয়। জামুকার সদস্যদের সমন্বয়ে গঠিত উপকমিটির তদন্ত ও শুনানির মাধ্যমে যাচাই-বাছাই শেষে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির গেজেট বাতিলের সুপারিশ করা হয়। তিনি উল্লেখ করেন, অভিযোগের ভিত্তিতে এই তদন্ত ও যাচাই-বাছাই প্রক্রিয়া জামুকার একটি নিয়মিত ও চলমান কাজ। মন্ত্রী আরও জানান, ২০২৪ সালের আগস্ট থেকে বর্তমান সময় পর্যন্ত প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে ৪৮১ জন ব্যক্তির গেজেট, লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা বাতিল করা হয়েছে। সব মিলিয়ে ২০১০ থেকে ২০২৬ সাল পর্

৬৪৭৬ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল
২০১০ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত দেশের মোট ৬ হাজার ৪৭৬ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আযম খান। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. আবুল কালামের এক লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে এ দিনের প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপিত হয়। আহমেদ আযম খান জানান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে কারও বিরুদ্ধে অমুক্তিযোদ্ধা হিসেবে অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হয়। জামুকার সদস্যদের সমন্বয়ে গঠিত উপকমিটির তদন্ত ও শুনানির মাধ্যমে যাচাই-বাছাই শেষে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির গেজেট বাতিলের সুপারিশ করা হয়। তিনি উল্লেখ করেন, অভিযোগের ভিত্তিতে এই তদন্ত ও যাচাই-বাছাই প্রক্রিয়া জামুকার একটি নিয়মিত ও চলমান কাজ। মন্ত্রী আরও জানান, ২০২৪ সালের আগস্ট থেকে বর্তমান সময় পর্যন্ত প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে ৪৮১ জন ব্যক্তির গেজেট, লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা বাতিল করা হয়েছে। সব মিলিয়ে ২০১০ থেকে ২০২৬ সাল পর্যন্ত এই দীর্ঘ সময়ে মোট ৬ হাজার ৪৭৬ জনের গেজেটসহ অন্যান্য তালিকা বাতিল করা হয়েছে বলে সংসদে জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow