৬৬ বছরে মা হচ্ছেন— গুঞ্জনে যা বললেন নীনা গুপ্তা

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী নীনা গুপ্তা। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও তাকে বিভিন্ন সময় আলোচনার কেন্দ্রে থাকতে হয়েছে। সম্প্রতি ৬৬ বছর বয়সী এই অভিনেত্রীকে ঘিরে নতুন করে গুঞ্জন ছড়ায়— তিনি নাকি মা হতে চলেছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটদুনিয়ায় শুরু হয় নানা আলোচনা। এর কিছুদিন আগেই তার মেয়ে মাসাবা গুপ্তা কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। এর মধ্যেই নীনা গুপ্তাকে নিয়ে এমন খবর ছড়িয়ে পড়ায় অনেকেই বিস্ময় প্রকাশ করেন। তবে বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই। গুঞ্জন প্রসঙ্গে কথা বলতে গিয়ে হাসতে হাসতেই তিনি বলেন, ব্যস, এটাই বাকি ছিল—বাস্তব জীবনে ‘বাধাই হো’! প্রসঙ্গত, ‘বাধাই হো’ সিনেমায় নীনা গুপ্তা ৬০ বছর বয়সী এক নারীর চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি হঠাৎ গর্ভবতী হয়ে পড়েন। সেই সিনেমার প্রসঙ্গ টেনেই তিনি রসিকতা করেন। জানা গেছে, সম্প্রতি অভিনেত্রী রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোণ্ডারের রিসেপশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীনা গুপ্তা। সেখানে শাড়ি পরা অবস্থায় তার পেট কিছুটা উঁচু দেখাচ্ছিল। অনেকেই সেটিকে ‘বেবি বাম্প’ ভেবে সামাজিক যোগাযোগমাধ্যমে তার গর্ভবতী হওয়ার গুজব ছড়িয়ে

৬৬ বছরে মা হচ্ছেন— গুঞ্জনে যা বললেন নীনা গুপ্তা

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী নীনা গুপ্তা। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও তাকে বিভিন্ন সময় আলোচনার কেন্দ্রে থাকতে হয়েছে। সম্প্রতি ৬৬ বছর বয়সী এই অভিনেত্রীকে ঘিরে নতুন করে গুঞ্জন ছড়ায়— তিনি নাকি মা হতে চলেছেন।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটদুনিয়ায় শুরু হয় নানা আলোচনা। এর কিছুদিন আগেই তার মেয়ে মাসাবা গুপ্তা কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। এর মধ্যেই নীনা গুপ্তাকে নিয়ে এমন খবর ছড়িয়ে পড়ায় অনেকেই বিস্ময় প্রকাশ করেন।

তবে বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই। গুঞ্জন প্রসঙ্গে কথা বলতে গিয়ে হাসতে হাসতেই তিনি বলেন, ব্যস, এটাই বাকি ছিল—বাস্তব জীবনে ‘বাধাই হো’!

প্রসঙ্গত, ‘বাধাই হো’ সিনেমায় নীনা গুপ্তা ৬০ বছর বয়সী এক নারীর চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি হঠাৎ গর্ভবতী হয়ে পড়েন। সেই সিনেমার প্রসঙ্গ টেনেই তিনি রসিকতা করেন।

জানা গেছে, সম্প্রতি অভিনেত্রী রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোণ্ডারের রিসেপশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীনা গুপ্তা। সেখানে শাড়ি পরা অবস্থায় তার পেট কিছুটা উঁচু দেখাচ্ছিল। অনেকেই সেটিকে ‘বেবি বাম্প’ ভেবে সামাজিক যোগাযোগমাধ্যমে তার গর্ভবতী হওয়ার গুজব ছড়িয়ে দেন।

এ বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে নীনা গুপ্তা বলেন, এটা কোনো ‘বাধাই হো’-এর ঘটনা নয়, আমি গর্ভবতীও নই। আসলে শাড়ির কাপড়টা একটু মোটা ছিল, তাই আমাকে ও রকম দেখাচ্ছিল।

পরে কিছুটা রসিকতার সুরে তিনি বলেন, এই বয়সেও আমার গর্ভাবস্থা নিয়ে এমন জল্পনা হওয়াটা আমার ভালোই লেগেছে। এতে বোঝা যায়, আমরা একটি সমাজ হিসেবে বদলাচ্ছি।

উল্লেখ্য, ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিলেন নীনা গুপ্তা। একসময় ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডস–এর সঙ্গে তার সম্পর্ক ছিল। সেই সম্পর্ক থেকেই জন্ম নেন তাদের মেয়ে মাসাবা গুপ্তা। পরে ভিভিয়ান রিচার্ডস নিজ দেশে ফিরে গেলেও গর্ভপাতের সিদ্ধান্ত না নিয়ে মেয়ে মাসাবাকে জন্ম দেন নীনা।

২০২৩ সালে মাসাবা গুপ্তার বিয়ে হয়। পরে তিনি মা হন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow