৬ ব্যাংকের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত
শেয়ারবাজারে তালিকাভুক্ত ছয়টি ব্যাংক ২০২৫ সালের (৩১ ডিসেম্বর সমাপ্ত) হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকগুলো হলো— এবি ব্যাংক পিএলসি, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি, ওয়ান ব্যাংক পিএলসি, ন্যাশনাল ব্যাংক পিএলসি এবং এনআরবি ব্যাংক পিএলসি। গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত পৃথক পরিচালনা পর্ষদের সভায় সংশ্লিষ্ট বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যাংকগুলোর প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে এ তথ্য জানা গেছে। এবি ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪৩ টাকা ৪২ পয়সা, যেখানে আগের বছর ছিল ২১ টাকা ২৮ পয়সা। ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৩৬ টাকা ২ পয়সা। ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ জুন সকাল ১০টায় অনুষ্ঠিত হবে এবং এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ মে। মার্কেন্টাইল ব্যাংকের ক্ষেত্রে, ২০২৫ সালে সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ১০ পয়সা, যা আগের বছরে ছিল ৫৮ পয়সা। একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁ
শেয়ারবাজারে তালিকাভুক্ত ছয়টি ব্যাংক ২০২৫ সালের (৩১ ডিসেম্বর সমাপ্ত) হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকগুলো হলো— এবি ব্যাংক পিএলসি, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি, ওয়ান ব্যাংক পিএলসি, ন্যাশনাল ব্যাংক পিএলসি এবং এনআরবি ব্যাংক পিএলসি।
গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত পৃথক পরিচালনা পর্ষদের সভায় সংশ্লিষ্ট বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যাংকগুলোর প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে এ তথ্য জানা গেছে।
এবি ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪৩ টাকা ৪২ পয়সা, যেখানে আগের বছর ছিল ২১ টাকা ২৮ পয়সা। ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৩৬ টাকা ২ পয়সা। ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ জুন সকাল ১০টায় অনুষ্ঠিত হবে এবং এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ মে।
মার্কেন্টাইল ব্যাংকের ক্ষেত্রে, ২০২৫ সালে সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ১০ পয়সা, যা আগের বছরে ছিল ৫৮ পয়সা। একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৯২ পয়সা। ব্যাংকটির এজিএম অনুষ্ঠিত হবে ২৪ জুন সকাল ১১টায় এবং রেকর্ড ডেট ২১ মে নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, আইএফআইসি ব্যাংকের ২০২৫ সালে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৩ টাকা ৩২ পয়সা, যা আগের বছরে ছিল ৬৩ পয়সা। ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ৯৬ পয়সা।
আগামী ২৯ জুন সকাল ১১টায় ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২১ মে।
ওয়ান ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২৮ পয়সা, যা আগের বছরে ছিল ১ টাকা ২৪ পয়সা। ৩১ ডিসেম্বর শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৪৬ পয়সা। ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ আগস্ট সকাল ১১টায় অনুষ্ঠিত হবে এবং এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ জুন।
ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে, ২০২৫ সালে সমন্বিতভাবে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৫৫ পয়সা, যা আগের বছরে ছিল ৫ টাকা ৩০ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৭ টাকা ৩৭ পয়সা। ব্যাংকটির এজিএম অনুষ্ঠিত হবে ১৩ আগস্ট সকাল ১১টায় এবং রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ জুন।
অন্যদিকে, এনআরবি ব্যাংকের ২০২৫ সালে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২০ পয়সা, যা আগের বছরে ছিল ১১ পয়সা। ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৮৯ পয়সা। ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ আগস্ট সকাল ১১টায় অনুষ্ঠিত হবে এবং এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ জুন।
What's Your Reaction?