৭৪ বছর বয়সে কাতারের সাবেক আমির শেখ হামাদের মৃত্যু

কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের বাবা শেখ হামাদ বিন খলিফা আল থানি ৭৪ বছর বয়সে মারা গেছেন। রোববার (১২ জুলাই) দেশটির আমিরি দিওয়ান এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। খবর শাফাক নিউজের। শেখ হামাদ ১৯৯৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতার শাসন করেন। পরে তিনি স্বেচ্ছায় ক্ষমতা ছেলে বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে হস্তান্তর করেন। তার শাসনামলে কাতারে ব্যাপক রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার হয়। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) শিল্পের দ্রুত সম্প্রসারণ, আন্তর্জাতিক অঙ্গনে কাতারের কূটনৈতিক ভূমিকা জোরদার এবং ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের স্বত্ব অর্জন তার শাসনামলের উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হয়। আন্তর্জাতিক কূটনীতি ও সহযোগিতায় অবদানের জন্য তিনি বিভিন্ন আরব ও আন্তর্জাতিক সম্মাননাও লাভ করেছিলেন।  

৭৪ বছর বয়সে কাতারের সাবেক আমির শেখ হামাদের মৃত্যু

কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের বাবা শেখ হামাদ বিন খলিফা আল থানি ৭৪ বছর বয়সে মারা গেছেন। রোববার (১২ জুলাই) দেশটির আমিরি দিওয়ান এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। খবর শাফাক নিউজের।

শেখ হামাদ ১৯৯৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতার শাসন করেন। পরে তিনি স্বেচ্ছায় ক্ষমতা ছেলে বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে হস্তান্তর করেন।

তার শাসনামলে কাতারে ব্যাপক রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার হয়। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) শিল্পের দ্রুত সম্প্রসারণ, আন্তর্জাতিক অঙ্গনে কাতারের কূটনৈতিক ভূমিকা জোরদার এবং ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের স্বত্ব অর্জন তার শাসনামলের উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হয়।

আন্তর্জাতিক কূটনীতি ও সহযোগিতায় অবদানের জন্য তিনি বিভিন্ন আরব ও আন্তর্জাতিক সম্মাননাও লাভ করেছিলেন।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow