৭ মাসের সন্তানকে হত্যা করে ডোবায় ফেলে রাখে বাবা 

কিশোরগঞ্জের ভৈরবে নিখোঁজের ৭ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে মোজাহিদ নামে ৭ মাসের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পূর্ব কান্দা এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, নিহত শিশুটির মরদেহ ডোবা থেকে ভেসে ওঠলে এলাকাবাসী দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ অর্ধগলিত লাশটি উদ্ধার করলে শিশুটির মা তার ছেলের লাশ বলে শনাক্ত করে। ময়নাতদন্তের জন্য দুপুর ১টায় কিশোরগঞ্জের মর্গে শিশুটির লাশ পাঠানো হয়েছে।  এলাকাবাসীর অভিযোগ পারিবারিক কলহের জেরে এক মাত্র শিশু সন্তান মোজাহিদকে তার পিতা মেরাজ মিয়া (৩০) হত্যা করে লাশ ডোবায় ফেলে দেয়। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশু মোজাহিদের বাবা মেরাজ মিয়া (৩০) একজন মাদকাসক্ত চিহ্নিত ব্যক্তি। সে পেশায় একজন জুতা তৈরির কারিগর। তার বাড়ি মানিকদী পূর্ব কান্দায়। ভিটেবাড়ি বিক্রি করে তার ভাইয়ের ঘরে আশ্রয় হিসেবে বসবাস করত। গত ৭ মাস আগে তাদের এক ছেলেসন্তান হয়। এরপর থেকে পিতা মেরাজ মিয়া ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক ঝগড়া বিবাদ লেগে থাকত।  পারিবারিক সূত্রে আরও জানা যায়, কিছুদিন আগে ঝগড়ার এক পর্যায়ে মা মোজাহিদকে নিয়ে তার বাবার ব

৭ মাসের সন্তানকে হত্যা করে ডোবায় ফেলে রাখে বাবা 

কিশোরগঞ্জের ভৈরবে নিখোঁজের ৭ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে মোজাহিদ নামে ৭ মাসের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পূর্ব কান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত শিশুটির মরদেহ ডোবা থেকে ভেসে ওঠলে এলাকাবাসী দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ অর্ধগলিত লাশটি উদ্ধার করলে শিশুটির মা তার ছেলের লাশ বলে শনাক্ত করে। ময়নাতদন্তের জন্য দুপুর ১টায় কিশোরগঞ্জের মর্গে শিশুটির লাশ পাঠানো হয়েছে। 

এলাকাবাসীর অভিযোগ পারিবারিক কলহের জেরে এক মাত্র শিশু সন্তান মোজাহিদকে তার পিতা মেরাজ মিয়া (৩০) হত্যা করে লাশ ডোবায় ফেলে দেয়।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশু মোজাহিদের বাবা মেরাজ মিয়া (৩০) একজন মাদকাসক্ত চিহ্নিত ব্যক্তি। সে পেশায় একজন জুতা তৈরির কারিগর। তার বাড়ি মানিকদী পূর্ব কান্দায়। ভিটেবাড়ি বিক্রি করে তার ভাইয়ের ঘরে আশ্রয় হিসেবে বসবাস করত। গত ৭ মাস আগে তাদের এক ছেলেসন্তান হয়। এরপর থেকে পিতা মেরাজ মিয়া ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক ঝগড়া বিবাদ লেগে থাকত। 

পারিবারিক সূত্রে আরও জানা যায়, কিছুদিন আগে ঝগড়ার এক পর্যায়ে মা মোজাহিদকে নিয়ে তার বাবার বাড়ি চলে যায়। হঠাৎ শুক্রবার (১৭ এপ্রিল) মোজাহিদ ডায়রিয়ায় অসুস্থ হলে তার দাদি রাবেয়া বেগম নাতিকে ডাক্তার দেখানোর কথা বলে নিজের বাড়িতে নিয়ে আসে। ওই দিন শুক্রবার থেকেই শিশু মোজাহিদ নিখোঁজ ছিল। এলাকায় গুঞ্জন ছিল বাবা মেরাজ মিয়া শিশুটিকে কোথাও বিক্রি করে দিয়েছে। একপর্যায়ে মা শিশু নিখোঁজ হওয়া নিয়ে থানায় একটি সাধারণ ডাইরি করেন। ঘটনার পর থেকে বাবা মেরাজ মিয়া পলাতক ছিলেন।

মানিকদী পূর্ব কান্দা গ্রামের জজ মিয়া জানান, মেরাজ একজন মাদকাসক্ত। সে পেশায় একজন জুতা তৈরির কারিগর হলেও সারাদিন মাদক নিয়ে ডুবে থাকত।

শিশুটির মা অভিযোগ করে বলেন, আমার শিশু হত্যার ঘাতক আমার স্বামী। আমি রাষ্ট্রের কাছে সন্তান হত্যার বিচার চাই।

শিশুটির নানা আক্তার উদ্দিন বলেন, আমরা ৬-৭ দিন ধরে অনেক খোঁজাখুঁজি করেছি। কোথাও আমার নাতিকে পাইনি।

এ বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তদন্ত করে হত্যার কারণ যাচাইবাচাই করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow