৮ বছর আগের মারধরের প্রতিশোধ নিলেন যুবদল নেতা

নাটোরের সিংড়ায় আট বছর আগে শামীম হোসেন নামের এক যুবদল নেতাকে মারধর করেছিলেন আওয়ামী লীগ নেতা আলতাব হোসেন আকন্দ। সেই মারধরের ঘটনায় আলতাব হোসেনকে মারধর করে বদলা নিয়েছেন যুবদল নেতা শামীম। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কালিগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ নেতা আলতাব হোসেন উপজেলা ১১ নম্বর ছাতারদিঘী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ-সভাপতি। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০১৭ সালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার ছাতারদীঘি ইউনিয়নের কালিগঞ্জ বাজারে একই ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেনকে চেয়ারম্যানের নির্দেশে তার লোকজন চড় ও কিল-ঘুসি মারেন। আট বছর পর আবার সেই একই বাজারে চেয়ারম্যান আলতাব হোসেনকে চড় ও কিল-ঘুসি মারেন শামীম। এ বিষয়ে শামীম হোসেন বলেন, ২০১৭ সালে ছাতারদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আলতাব হোসেন চেয়ারম্যান নির্বাচিত হয়ে আমাকে মারধর করেছিল। ওই নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করায় আমি মার খেয়েছি। তাই চড়-থাপ্পড়ের বদলে শুধু চড়-থাপ্পড় দেওয়া হয়েছে। এ ঘটনায় আলতাব হোসেন বলেন, আমি কখনো তাকে মারধর করিনি। তবে ২০১৭ সালে ওই বাজারে অনুষ্ঠিত

৮ বছর আগের মারধরের প্রতিশোধ নিলেন যুবদল নেতা

নাটোরের সিংড়ায় আট বছর আগে শামীম হোসেন নামের এক যুবদল নেতাকে মারধর করেছিলেন আওয়ামী লীগ নেতা আলতাব হোসেন আকন্দ। সেই মারধরের ঘটনায় আলতাব হোসেনকে মারধর করে বদলা নিয়েছেন যুবদল নেতা শামীম।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কালিগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ নেতা আলতাব হোসেন উপজেলা ১১ নম্বর ছাতারদিঘী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ-সভাপতি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০১৭ সালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার ছাতারদীঘি ইউনিয়নের কালিগঞ্জ বাজারে একই ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেনকে চেয়ারম্যানের নির্দেশে তার লোকজন চড় ও কিল-ঘুসি মারেন। আট বছর পর আবার সেই একই বাজারে চেয়ারম্যান আলতাব হোসেনকে চড় ও কিল-ঘুসি মারেন শামীম।

এ বিষয়ে শামীম হোসেন বলেন, ২০১৭ সালে ছাতারদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আলতাব হোসেন চেয়ারম্যান নির্বাচিত হয়ে আমাকে মারধর করেছিল। ওই নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করায় আমি মার খেয়েছি। তাই চড়-থাপ্পড়ের বদলে শুধু চড়-থাপ্পড় দেওয়া হয়েছে।

এ ঘটনায় আলতাব হোসেন বলেন, আমি কখনো তাকে মারধর করিনি। তবে ২০১৭ সালে ওই বাজারে অনুষ্ঠিত একটি ইসলামী জলসার পাশে যুবদল নেতা শামীমসহ কয়েকজন খিচুড়ির আয়োজন করেন। এই ঘটনাকে কেন্দ্র করে হট্টগোল হয়েছিল।

সিংড়া থানার ওসি আবদুন নূর কালবেলাকে বলেন, এমন একটি ঘটনার কথা শুনেছি, এই ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow