৮ হাজার এতিম শিক্ষার্থীর জন্য মিস্টার নুডলসের ইফতার আয়োজন

পবিত্র রমজান মাসজুড়ে দেশের বিভিন্ন স্থানে এতিমখানায় শিক্ষার্থীদের মধ্যে ইফতার বিতরণ করছে দেশের শীর্ষস্থানীয় নুডলস ব্র্যান্ড ‘মিস্টার নুডলস’। এ উদ্যোগের অংশ হিসেবে চলতি রমজানে দেশের ১২টি এতিমখানায় ৮ হাজারের অধিক এতিম শিক্ষার্থীর মধ্যে ইফতার পৌঁছে দেওয়া হচ্ছে। মিস্টার নুডলস এর জেনারেল ম্যানেজার (বিপণন) তোষন পাল বলেন, গত সাত বছর ধরে দেশের বিভিন্ন অঞ্চলের এতিমখানা ও মাদরাসার শিক্ষার্থীদের জন্য মিস্টার নুডলসের পক্ষ থেকে ইফতার আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ বছরও ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় অবস্থিত এতিমখানায় ইফতার বিতরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা সবসময় সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকার চেষ্টা করি। পবিত্র রমজান মাসে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে এবং তাদের সঙ্গে ভালোবাসা ও আনন্দ ভাগাভাগি করতেই এই ইফতার আয়োজন করা হয়েছে। পবিত্র সিয়াম সাধনার মাসে রোজাদার এতিম শিক্ষার্থীদের ইফতারে শরিক হতে পেরে আমরা আনন্দিত। আমাদের এ উদ্যোগ আগামী বছরগুলোতেও থাকবে। এমআইএইচএস/

৮ হাজার এতিম শিক্ষার্থীর জন্য মিস্টার নুডলসের ইফতার আয়োজন

পবিত্র রমজান মাসজুড়ে দেশের বিভিন্ন স্থানে এতিমখানায় শিক্ষার্থীদের মধ্যে ইফতার বিতরণ করছে দেশের শীর্ষস্থানীয় নুডলস ব্র্যান্ড ‘মিস্টার নুডলস’। এ উদ্যোগের অংশ হিসেবে চলতি রমজানে দেশের ১২টি এতিমখানায় ৮ হাজারের অধিক এতিম শিক্ষার্থীর মধ্যে ইফতার পৌঁছে দেওয়া হচ্ছে।

মিস্টার নুডলস এর জেনারেল ম্যানেজার (বিপণন) তোষন পাল বলেন, গত সাত বছর ধরে দেশের বিভিন্ন অঞ্চলের এতিমখানা ও মাদরাসার শিক্ষার্থীদের জন্য মিস্টার নুডলসের পক্ষ থেকে ইফতার আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ বছরও ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় অবস্থিত এতিমখানায় ইফতার বিতরণ করা হচ্ছে।

jagonews24

তিনি আরও বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা সবসময় সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকার চেষ্টা করি। পবিত্র রমজান মাসে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে এবং তাদের সঙ্গে ভালোবাসা ও আনন্দ ভাগাভাগি করতেই এই ইফতার আয়োজন করা হয়েছে। পবিত্র সিয়াম সাধনার মাসে রোজাদার এতিম শিক্ষার্থীদের ইফতারে শরিক হতে পেরে আমরা আনন্দিত। আমাদের এ উদ্যোগ আগামী বছরগুলোতেও থাকবে।

এমআইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow