৯ মাস পর ভোমরা দিয়ে এলো ১০০ টন ভারতীয় কাঁচামরিচ

প্রায় ৯ মাস পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আবারো ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। সোমবার (৩ আগস্ট) প্রথম দফায় ১০টি ট্রাকে প্রায় ১০০ মেট্রিক টন কাঁচামরিচ দেশে এসেছে। দীর্ঘদিন পর আমদানি কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীরা। ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, সোমবার ১০টি ট্রাকে ভারতীয় কাঁচামরিচ বন্দরে পৌঁছেছে। শুল্ক ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে দ্রুত এসব মরিচ দেশের বিভিন্ন পাইকারি বাজারে পাঠানো হবে। আমদানিকারকদের তথ্যমতে, প্রতিটি ট্রাকে ৯ থেকে ১১ মেট্রিক টন করে কাঁচামরিচ রয়েছে। আমদানিকারক ব্যবসায়ী সাদ্দাম হোসেন বলেন, আমদানির অনুমতি পাওয়ার পরপরই প্রথম চালানে ১০টি ট্রাকে কাঁচামরিচ আনা হয়েছে। মঙ্গলবার থেকে বাজারে এর প্রভাব দেখা যেতে পারে। এতে কাঁচামরিচের দাম কমতে শুরু করবে বলে তিনি আশা প্রকাশ করেন। ভোমরা কাস্টমসের কমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, সোমবার সন্ধ্যা পর্যন্ত ১০ ট্রাক কাঁচামরিচ বন্দরে প্রবেশ করেছে। প্রয়োজনীয় শুল্ক ও কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দ্রুত সেগুলো দেশের বিভিন্ন বাজারে সরবরাহ

৯ মাস পর ভোমরা দিয়ে এলো ১০০ টন ভারতীয় কাঁচামরিচ

প্রায় ৯ মাস পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আবারো ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। সোমবার (৩ আগস্ট) প্রথম দফায় ১০টি ট্রাকে প্রায় ১০০ মেট্রিক টন কাঁচামরিচ দেশে এসেছে। দীর্ঘদিন পর আমদানি কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীরা।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, সোমবার ১০টি ট্রাকে ভারতীয় কাঁচামরিচ বন্দরে পৌঁছেছে। শুল্ক ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে দ্রুত এসব মরিচ দেশের বিভিন্ন পাইকারি বাজারে পাঠানো হবে।

আমদানিকারকদের তথ্যমতে, প্রতিটি ট্রাকে ৯ থেকে ১১ মেট্রিক টন করে কাঁচামরিচ রয়েছে।

আমদানিকারক ব্যবসায়ী সাদ্দাম হোসেন বলেন, আমদানির অনুমতি পাওয়ার পরপরই প্রথম চালানে ১০টি ট্রাকে কাঁচামরিচ আনা হয়েছে। মঙ্গলবার থেকে বাজারে এর প্রভাব দেখা যেতে পারে। এতে কাঁচামরিচের দাম কমতে শুরু করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ভোমরা কাস্টমসের কমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, সোমবার সন্ধ্যা পর্যন্ত ১০ ট্রাক কাঁচামরিচ বন্দরে প্রবেশ করেছে। প্রয়োজনীয় শুল্ক ও কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দ্রুত সেগুলো দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা হবে।

এদিকে ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে মরিচের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। এর ফলে বাজারে সরবরাহ কমে যায়। গত প্রায় দুই সপ্তাহে কাঁচামরিচের দাম প্রতি কেজি ৫০ টাকা থেকে বেড়ে ৩০০ টাকায় পৌঁছেছে।

সাতক্ষীরা শহর কাঁচা-পাকামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রজব আলী বলেন, ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হওয়ায় বাজারে সরবরাহ বাড়বে। এতে অল্প সময়ের মধ্যেই দাম স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে বলে ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন।

আহসানুর রহমান রাজীব/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow