অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু
অংশীজনদের মধ্যে মিথষ্ক্রিয়া বৃদ্ধির মাধ্যমে হিসাব পেশার উন্নয়ন, করপোরেট খাতে সুশাসন নিশ্চিতকরণ, আর্থিক প্রতিবেদনের মানোন্নয়ন, টেকসই উন্নয়ন অভিযাত্রা জোরদার, সরকারি অর্থ ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনয়নের জন্য জাতীয় উন্নয়ন অগ্রাধিকার বিষয়ে কৌশলগত পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে আইসিএবি পাবলিক ইন্টারেস্ট ফোরাম (পিআইএফ) নামের একটি উচ্চপর্যায়ের পরামর্শমূলক প্ল্যাটফর্ম। রোববার (৭ জুন) রাজধানীর সিএ ভবনে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) উদ্যোগে শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, শীর্ষ ব্যবসায়ী নেতা এবং পেশাজীবীদের নিয়ে এই ফোরামটি যাত্রা শুরু করে। ফোরামের সদস্যদের মধ্যে রয়েছেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকার প্রেসিডেন্ট কামরান টি. রহমান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) প্রেসিডেন্ট তাসকীন আহমেদ, এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ফরেন ইনভেস্টরস’ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (
অংশীজনদের মধ্যে মিথষ্ক্রিয়া বৃদ্ধির মাধ্যমে হিসাব পেশার উন্নয়ন, করপোরেট খাতে সুশাসন নিশ্চিতকরণ, আর্থিক প্রতিবেদনের মানোন্নয়ন, টেকসই উন্নয়ন অভিযাত্রা জোরদার, সরকারি অর্থ ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনয়নের জন্য জাতীয় উন্নয়ন অগ্রাধিকার বিষয়ে কৌশলগত পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে আইসিএবি পাবলিক ইন্টারেস্ট ফোরাম (পিআইএফ) নামের একটি উচ্চপর্যায়ের পরামর্শমূলক প্ল্যাটফর্ম।
রোববার (৭ জুন) রাজধানীর সিএ ভবনে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) উদ্যোগে শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, শীর্ষ ব্যবসায়ী নেতা এবং পেশাজীবীদের নিয়ে এই ফোরামটি যাত্রা শুরু করে।
ফোরামের সদস্যদের মধ্যে রয়েছেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকার প্রেসিডেন্ট কামরান টি. রহমান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) প্রেসিডেন্ট তাসকীন আহমেদ, এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ফরেন ইনভেস্টরস’ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) প্রেসিডেন্ট রুপালী চৌধুরী, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) চেয়ারম্যান ড. জাইদি সাত্তার, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এম. মাসরুর রিয়াজ, ফিকির নির্বাহী পরিচালক টিআইএম. নুরুল কবির, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার তানভীর হাবিব রহমান, সিপিএ, এবং ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)-এর সভাপতি সাইফুল ইসলাম।
এছাড়া সাবেক মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের প্রতিনিধি এবং একজন গণমাধ্যমে ব্যক্তিত্বও ফোরামের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।
আইসিএবি’র রিফর্ম স্ট্র্যাটেজি ২০২৫-২০৩০ এর অংশ হিসেবে এই ফোরামটি চালুর উদ্যোগ নেয়া হয়েছে, যা দেশের আর্থিক ও ব্যবসায়িক বাস্তুতন্ত্রের স্বাভাবিকতা রক্ষায় আর্থিক প্রতিবেদনের যথার্থতা নিশ্চিতের মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় ইনস্টিটিউটের অব্যাহত প্রচেষ্টাকে জোরদার করবে। দেশের হিসাব পেশাজীবীদের অভিভাবক হিসেবে আইসিএবি মনে করে, জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে বিদ্যমান ও প্রতীক্ষিত চ্যালেঞ্জ মোকাবিলায় নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা, ব্যবসায়ী নেতৃত্ব, শিক্ষাবিদ, উন্নয়ন সহযোগী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে গঠনমূলক সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ফোরামের উদ্বোধনী সভায় অংশগ্রহণকারীরা আইসিএবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই ফোরামটি আইসিএবির জনস্বার্থমূলক ও স্ব-নিয়ন্ত্রক ভূমিকা আরও শক্তিশালী করবে, যা হিসাব পেশার প্রতি জনগণের আস্থা জোরদার এবং করপোরেট সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা বিষয়ে জনপ্রত্যাশা পূরণে কার্যকর অবস্থান নিতে সহায়তা করবে।
তারা মত প্রকাশ করে আরও বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ, আস্থার ঘাটতি নিরসনে জনপ্রত্যাশা পূরণ এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য করপোরেট সুশাসন এবং যথার্থ আর্থিক প্রতিবেদনের কোন বিকল্প নেই।
ফোরাম প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে আইসিএবি সভাপতি এন কে এ মবিন এফসিএ বলেন, এই ফোরাম আমাদের অংশীজনদের মধ্যে ফলপ্রসু সংলাপ ও মিথষ্ক্রিয়ার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এটি আইসিএবি’কে ভবিষ্যতের চ্যালেঞ্জ চিহ্নিতকরণের পাশাপাশি নীতিনির্ধারণী পর্যায়ে অর্থবহ আলোচনা এবং জনস্বার্থ রক্ষায় মানুষের প্রত্যাশার পূরণের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন অভিযাত্রাকে জোরদার করবে। তিনি ফোরামে যোগদানের জন্য সদস্যদের ধন্যবাদ জানিয়ে আইসিএবি’র চলমান জনস্বার্থ কার্যক্রমের ওপর একটি সংক্ষিপ্ত উপস্থাপনা প্রদান করেন।
সভায় আইসিএবি’র রিফর্ম স্ট্র্যাটেজি ২০২৫-২০৩০ এর বিস্তারিত তুলে ধরেন ইনস্টিটিউটের ভাইস-প্রেসিডেন্ট সুরাইয়া জান্নাত এফসিএ। তিনি বলেন, রিফর্ম স্ট্র্যাটেজি ২০২৫-২০৩০ এর অন্যতম প্রধান ভিত্তি হলো জাতীয় পর্যায়ে অংশীজনদের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি, আইসিএবি’র বিদগ্ধ নেতৃত্বের ভূমিকা সুদৃঢ়করণ এবং নীতিনির্ধারণ ও প্রাতিষ্ঠানিক সংস্কারে আরও কার্যকর অবদান রাখা, যা সামগ্রিকভাবে বাংলাদেশের টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিস্থাপক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হবে।
সভায় অন্যান্যদের মধ্যে আইসিএবি’র ভাইস প্রেসিডেন্ট মো. রোকোনুজ্জামান এফসিএ, মো. মনিরুজ্জামান এফসিএ এবং কাউন্সিল সদস্য সাব্বীর আহমেদ এফসিএ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?