অক্টোবরেই ভারতে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল! প্রতিপক্ষ কে?

বিশ্বকাপ শেষে নতুন অধ্যায়ের প্রস্তুতি শুরু করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এবার সমর্থকদের আরও কাছাকাছি পৌঁছাতে বড় পরিকল্পনা নিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। অস্ট্রেলিয়ায় দুটি প্রীতি ম্যাচের পাশাপাশি ভারতের কলকাতায় আরও একটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ সীমান্তের কাছেই মাঠে নামবে সেলেসাওরা। ইএসপিএনের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠিতব্য প্রথম ‘ফিফা সুপার ডেট’-এ ব্রাজিল তিনটি প্রীতি ম্যাচ খেলবে। এর মধ্যে ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ ইতোমধ্যেই নির্ধারিত হয়েছে। এছাড়া অক্টোবরের শুরুতে ভারতের কলকাতায় আরও একটি প্রীতি ম্যাচ আয়োজনের জন্য সিবিএফ আয়োজকদের সঙ্গে আলোচনা করছে। ম্যাচটি কলকাতায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রতিপক্ষ দল এখনও চূড়ান্ত হয়নি। জানা গেছে, ২০২৬ বিশ্বকাপ চলাকালে ভারত ও আশপাশের অঞ্চলে ব্রাজিলের বিপুলসংখ্যক সমর্থকের উপস্থিতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হাজারো ব্রাজিল জার্সিধারী ভক্তের ছবি সিবিএফকে এই উদ্যোগ নিতে উৎসাহিত করেছে

অক্টোবরেই ভারতে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল! প্রতিপক্ষ কে?

বিশ্বকাপ শেষে নতুন অধ্যায়ের প্রস্তুতি শুরু করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এবার সমর্থকদের আরও কাছাকাছি পৌঁছাতে বড় পরিকল্পনা নিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। অস্ট্রেলিয়ায় দুটি প্রীতি ম্যাচের পাশাপাশি ভারতের কলকাতায় আরও একটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ সীমান্তের কাছেই মাঠে নামবে সেলেসাওরা।

ইএসপিএনের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠিতব্য প্রথম ‘ফিফা সুপার ডেট’-এ ব্রাজিল তিনটি প্রীতি ম্যাচ খেলবে। এর মধ্যে ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ ইতোমধ্যেই নির্ধারিত হয়েছে।

এছাড়া অক্টোবরের শুরুতে ভারতের কলকাতায় আরও একটি প্রীতি ম্যাচ আয়োজনের জন্য সিবিএফ আয়োজকদের সঙ্গে আলোচনা করছে। ম্যাচটি কলকাতায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রতিপক্ষ দল এখনও চূড়ান্ত হয়নি।

জানা গেছে, ২০২৬ বিশ্বকাপ চলাকালে ভারত ও আশপাশের অঞ্চলে ব্রাজিলের বিপুলসংখ্যক সমর্থকের উপস্থিতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হাজারো ব্রাজিল জার্সিধারী ভক্তের ছবি সিবিএফকে এই উদ্যোগ নিতে উৎসাহিত করেছে। বর্তমানে চুক্তির কেবল শেষ কয়েকটি আনুষ্ঠানিকতা বাকি রয়েছে।

এই সূচি নতুন চালু হওয়া ‘ফিফা সুপার ডেট’ ক্যালেন্ডারের অংশ। ১৬ দিনব্যাপী এই আন্তর্জাতিক উইন্ডোতে প্রতিটি জাতীয় দল সর্বোচ্চ চারটি ম্যাচ- অফিশিয়াল কিংবা প্রীতি ম্যাচ- খেলার সুযোগ পাবে।

এদিকে সিবিএফ জানিয়েছে, ২০২৭ সাল থেকে ব্রাজিলের ভেতরেও আরও বেশি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে যেসব শহরে জাতীয় দলের ম্যাচ খুব কম হয়, সেসব এলাকায় ম্যাচ নিয়ে যাওয়াই তাদের অন্যতম লক্ষ্য।

আরআর/আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow