অটোরিকশা ছিনতাইয়ে বাধা, চালককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহে রাজিব ইসলাম (২৫) নামে এক অটোরিকশা চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার অটোরিকশা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। শনিবার (১৮ জুলাই) রাত ১১টার দিকে সদর উপজেলার শম্ভুগঞ্জ-পরানগঞ্জ সড়কের ৬ নম্বর চর ঈশ্বরদিয়া ইউনিয়নের চর হরিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজিব ইসলাম নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া সাইতন কান্দা এলাকার এবাদুল ইসলামের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। তার আড়াই বছর বয়সী নাফিয়া নামে একটি কন্যাসন্তানও রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কয়েকজন ব্যক্তি রাজিবের অটোরিকশা ভাড়া করে শম্ভুগঞ্জ থেকে জয়বাংলা বাজারে যাওয়ার কথা বলে। পথে চর হরিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন নির্জন স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে তার অটোরিকশা ছিনিয়ে নিয়ে মরদেহটি সড়কের পাশের ঝোপে ফেলে পালিয়ে যায়। এসময় পেছনে থাকা আরেকটি অটোরিকশার চালক ও যাত্রীরা ঘটনাটি আঁচ করতে পেরে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। তবে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে

অটোরিকশা ছিনতাইয়ে বাধা, চালককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহে রাজিব ইসলাম (২৫) নামে এক অটোরিকশা চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার অটোরিকশা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

শনিবার (১৮ জুলাই) রাত ১১টার দিকে সদর উপজেলার শম্ভুগঞ্জ-পরানগঞ্জ সড়কের ৬ নম্বর চর ঈশ্বরদিয়া ইউনিয়নের চর হরিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাজিব ইসলাম নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া সাইতন কান্দা এলাকার এবাদুল ইসলামের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। তার আড়াই বছর বয়সী নাফিয়া নামে একটি কন্যাসন্তানও রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কয়েকজন ব্যক্তি রাজিবের অটোরিকশা ভাড়া করে শম্ভুগঞ্জ থেকে জয়বাংলা বাজারে যাওয়ার কথা বলে। পথে চর হরিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন নির্জন স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে তার অটোরিকশা ছিনিয়ে নিয়ে মরদেহটি সড়কের পাশের ঝোপে ফেলে পালিয়ে যায়।

এসময় পেছনে থাকা আরেকটি অটোরিকশার চালক ও যাত্রীরা ঘটনাটি আঁচ করতে পেরে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। তবে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পরে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল এবং কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি মো. শিবিরুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই চালক রাজিব ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

হোসাইন সুলভ/কেজে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow