অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর

বগুড়ার ধুনট উপজেলায় রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সিনহা আক্তার নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেল ৩টার দিকে ধুনট উপজেলার সোনাহাটা-বগুড়া সড়কের নান্দিয়ারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিনহা আক্তার (৭) উপজেলার নিমগাছি ইউনিয়নের নান্দিয়ারপাড়া গ্রামের সোহেল রানার মেয়ে। সে নান্দিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।  থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিনহা আক্তারের বাড়ির পাশ দিয়ে সোনাহাটা-বগুড়া পাকা সড়ক রয়েছে। শনিবার দুপুরের দিকে সিনহা আক্তার প্রতিবেশীর বাড়ি থেকে বাবার বাড়িতে ফিরছিল। পাকা রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, একটি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow