অধিকাংশ আমেরিকান ইরানে মার্কিন হামলা সমর্থন করেন না
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশ যুক্তরাষ্ট্রে ইরান হামলা চালাতে প্রস্তুতি নিয়েছে বলে যে অজুহাত দেখিয়ে সামরিক অভিযানের নামে বিধ্বংসী যুদ্ধ শুরু করেছেন, তার বিরুদ্ধেই মত দিয়েছেন বেশিরভাগ মার্কিনি। অধিকাংশ আমেরিকান মনে করেন, এই হামলা ঠিক হয়নি। বার্তা সংস্থা রয়টার্স ও জরিপকারী সংস্থা ইপসোস যৌথভাবে ইরানে হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে একটি জরিপ করেছেন। আর তাতেইও উঠে এসেছে, বেশিরভাগ আমেরিকান ইরানে ট্রাম্পের হামলা পুরোপুরি বিরোধী। মাত্র চারজনের একজন (প্রায় ২৫ শতাংশ) বলেছেন, তারা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের এই হামলাকে সমর্থন করেন।