অধ্যক্ষের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামসেদুর রহমান কিসলুর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে কলেজে তালা ঝুলিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।   বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন। পরে তারা কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অধ্যক্ষের অপসারণের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, অধ্যক্ষ চলমান এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপে অতিরিক্ত টাকা আদায় করেছেন। তিনি নামে বেনামে বিভিন্ন ফি আদায়ে অনিয়ম করেন। নিয়মিত নির্ধারিত সময়ে কলেজে উপস্থিত না হওয়ার কারণে কলেজের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত করছেন তিনি। শিক্ষার্থীরা আরও বলেন, দীর্ঘদিন ধরে এসব অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে তারা কলেজে তালা ঝুলিয়ে দিয়েছেন। শিক্ষার্থীদের দাবি, অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। এ সময় শিক্ষার্থীরা চোরে রান্ধে, চোরে খায়, অতিরিক্ত ফি চোরের বিচার চাই, অধ্যক্ষ আসে ১২টায়, ক্লাস শুরু কয়টায়? এমন লেখ

অধ্যক্ষের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলন
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামসেদুর রহমান কিসলুর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে কলেজে তালা ঝুলিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।   বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন। পরে তারা কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অধ্যক্ষের অপসারণের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, অধ্যক্ষ চলমান এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপে অতিরিক্ত টাকা আদায় করেছেন। তিনি নামে বেনামে বিভিন্ন ফি আদায়ে অনিয়ম করেন। নিয়মিত নির্ধারিত সময়ে কলেজে উপস্থিত না হওয়ার কারণে কলেজের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত করছেন তিনি। শিক্ষার্থীরা আরও বলেন, দীর্ঘদিন ধরে এসব অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে তারা কলেজে তালা ঝুলিয়ে দিয়েছেন। শিক্ষার্থীদের দাবি, অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। এ সময় শিক্ষার্থীরা চোরে রান্ধে, চোরে খায়, অতিরিক্ত ফি চোরের বিচার চাই, অধ্যক্ষ আসে ১২টায়, ক্লাস শুরু কয়টায়? এমন লেখা সম্মিলিত প্লেকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন। কলেজ গভর্নিং বডির সদস্য হেলাল উদ্দিন বলেন, শিক্ষার্থীদের থেকে যে ফি আদায় করা হচ্ছে সে বিষয়ে তিনি অবগত নন। কলেজ পরিচালনা পর্ষদের সদস্য সিরাজ হায়দার বেলাল বলেন কলেজ প্রতিষ্ঠার ৩২ বছরেও একটি ভালো অডিট হয়নি, আমরাও শিক্ষার্থীদের অডিট করানোর যৌক্তিক দাবির সাথে একমত। আশা করছি যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন। চর জব্বর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামসেদুর রহমান কিসলু বলেন, শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে একটি লিখিত অভিযোগ ইউএনওর কাছে দেওয়া হয়েছে। তাদের যৌক্তিক দাবির সাথে একমত। শিক্ষার্থীদের সঙ্গে বসে সমাধান করার চেষ্টা চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow