অনলাইন পেমেন্ট নিয়েও টিকিট দিচ্ছে না স্টার সিনেপ্লেক্স : অমি

দেশের শীর্ষ মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স এর অনলাইন টিকিট ব্যবস্থাপনা নিয়ে জমে উঠেছে তীব্র বিতর্ক। ঈদের আমেজে যখন প্রেক্ষাগৃহমুখী দর্শকদের ভিড়, ঠিক তখনই অনলাইনে টিকিট কেটে বিপাকে পড়ার অভিযোগ যেন একের পর এক সামনে আসছে। সেই ক্ষোভের আগুনে এবার ঘি ঢাললেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি। অমি জানান, অনলাইনে পেমেন্ট সফল হওয়ার পর হটলাইনে যোগাযোগ করলে তাকে জানানো হয়েছিল টিকিট কনফার্ম হয়েছে। কিন্তু সশরীরে প্রেক্ষাগৃহে যাওয়ার পর জানা যায়, সার্ভার ত্রুটির কারণে তার বুকিংটি সফল হয়নি।  নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুক পোস্টে অমি লিখেছেন, ‘অনলাইনে পেমেন্ট কেটে নেওয়ার পরও টিকিট কনফার্ম না হওয়া- এটি সত্যিই দুঃখজনক। হটলাইনে যোগাযোগ করলে বলা হয়, টাকা কাটা মানেই টিকিট নিশ্চিত। কিন্তু পরে সশরীরে টিকিট সংগ্রহ করতে গেলে জানা যায়, সার্ভার সমস্যার কারণে তা কনফার্ম হয়নি। জানানো হয়, কেটে নেওয়া টাকা সাত কর্মদিবসের মধ্যে ফেরত দেওয়া হবে।’ তিনি আরও উল্লেখ করেন, ‘প্রশ্ন হলো- সার্ভার সমস্যা থাকলে পেমেন্ট কেটে নেওয়া হলো কীভাবে? টাকার চেয়েও বড় বিষয় হলো সময়ের অপচয়। সময়ের মূল্য কে দেবে? সিনেমার সব স্তর

অনলাইন পেমেন্ট নিয়েও টিকিট দিচ্ছে না স্টার সিনেপ্লেক্স : অমি

দেশের শীর্ষ মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স এর অনলাইন টিকিট ব্যবস্থাপনা নিয়ে জমে উঠেছে তীব্র বিতর্ক। ঈদের আমেজে যখন প্রেক্ষাগৃহমুখী দর্শকদের ভিড়, ঠিক তখনই অনলাইনে টিকিট কেটে বিপাকে পড়ার অভিযোগ যেন একের পর এক সামনে আসছে। সেই ক্ষোভের আগুনে এবার ঘি ঢাললেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি।

অমি জানান, অনলাইনে পেমেন্ট সফল হওয়ার পর হটলাইনে যোগাযোগ করলে তাকে জানানো হয়েছিল টিকিট কনফার্ম হয়েছে। কিন্তু সশরীরে প্রেক্ষাগৃহে যাওয়ার পর জানা যায়, সার্ভার ত্রুটির কারণে তার বুকিংটি সফল হয়নি। 

নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুক পোস্টে অমি লিখেছেন, ‘অনলাইনে পেমেন্ট কেটে নেওয়ার পরও টিকিট কনফার্ম না হওয়া- এটি সত্যিই দুঃখজনক। হটলাইনে যোগাযোগ করলে বলা হয়, টাকা কাটা মানেই টিকিট নিশ্চিত। কিন্তু পরে সশরীরে টিকিট সংগ্রহ করতে গেলে জানা যায়, সার্ভার সমস্যার কারণে তা কনফার্ম হয়নি। জানানো হয়, কেটে নেওয়া টাকা সাত কর্মদিবসের মধ্যে ফেরত দেওয়া হবে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘প্রশ্ন হলো- সার্ভার সমস্যা থাকলে পেমেন্ট কেটে নেওয়া হলো কীভাবে? টাকার চেয়েও বড় বিষয় হলো সময়ের অপচয়। সময়ের মূল্য কে দেবে? সিনেমার সব স্তরের দুর্নীতি, অনিয়ম ও ভোক্তা হয়রানি বন্ধ হোক।’
এদিকে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো দেখতে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

অমির মতো আরও অনেক দর্শক অনলাইনে টাকা পরিশোধ করেও টিকিট না পাওয়ার অভিযোগ করেছেন। সামাজিক মাধ্যমে অনেকেই এই অব্যবস্থাপনা নিয়ে নিজেদের তিক্ত অভিজ্ঞতার কথা জানাচ্ছেন।

দর্শকদের অভিযোগের মুখে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজে একটি বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে, অনলাইন টিকিটিংয়ে কোনো সমস্যা হলে গ্রাহকরা যেন প্রয়োজনীয় তথ্য ও পেমেন্টের স্ক্রিনশটসহ তাদের ইমেইল বা ইনবক্স করেন। তবে কর্তৃপক্ষের এই আশ্বাসের পরও অনেক গ্রাহক দাবি করছেন, টাকা কেটে নেওয়া হলেও টিকিট প্রাপ্তি বা অর্থ ফেরতের বিষয়ে তারা এখনো কোনো সমাধান পাননি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow