অনশনরত সোনম ওয়াংচুকের সমর্থনে মমতাপন্থি তৃণমূলের ধরনা

ভারতের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের ঘটনায় কেন্দ্রীয় সরকারের নীরবতা, শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা আনা, পরীক্ষা পরিচালনায় সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ একাধিক দাবিতে দিল্লির যন্তর মন্তরে গত ২৮ জুন থেকে অনশন করছেন লাদাখের পরিবেশবিদ ও বিজ্ঞানী সোনম ওয়াংচুক। শুধুর পানির ওপর নির্ভর করে তিনি এই অনশন চালিয়ে যাচ্ছেন। এবার সেই আন্দোলনের আঁচ এসে পড়ল পশ্চিমবঙ্গে। শুক্রবার (১৭ জুলাই) পশ্চিমবঙ্গের বিধানসভা চত্বরে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে ধরনায় বসেন মমতাপন্থি তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। আরও পড়ুন দুর্নীতির তদন্ত শুরু হতেই মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে মদন মিত্র রাজ্য বিধানসভা চত্বরের আম্বেদকর মূর্তির পাদদেশে আয়োজিত এই ধরনায় অংশ নেন মমতাপন্থি তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ, রাজ্য বিধানসভার সাবেক স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, খলিফা আহমেদ ও অশোক দেবের মতো ব্যক্তিত্বরা। এদিন বিধানসভার ভেতরেও বিষয়টি নিয়ে ‘পয়েন্ট অব অর্ডার’ তোলেন বালিগঞ্জের বিধায়ক তথা সাবেক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ

অনশনরত সোনম ওয়াংচুকের সমর্থনে মমতাপন্থি তৃণমূলের ধরনা

ভারতের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের ঘটনায় কেন্দ্রীয় সরকারের নীরবতা, শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা আনা, পরীক্ষা পরিচালনায় সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ একাধিক দাবিতে দিল্লির যন্তর মন্তরে গত ২৮ জুন থেকে অনশন করছেন লাদাখের পরিবেশবিদ ও বিজ্ঞানী সোনম ওয়াংচুক। শুধুর পানির ওপর নির্ভর করে তিনি এই অনশন চালিয়ে যাচ্ছেন।

এবার সেই আন্দোলনের আঁচ এসে পড়ল পশ্চিমবঙ্গে। শুক্রবার (১৭ জুলাই) পশ্চিমবঙ্গের বিধানসভা চত্বরে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে ধরনায় বসেন মমতাপন্থি তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা।

রাজ্য বিধানসভা চত্বরের আম্বেদকর মূর্তির পাদদেশে আয়োজিত এই ধরনায় অংশ নেন মমতাপন্থি তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ, রাজ্য বিধানসভার সাবেক স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, খলিফা আহমেদ ও অশোক দেবের মতো ব্যক্তিত্বরা। এদিন বিধানসভার ভেতরেও বিষয়টি নিয়ে ‘পয়েন্ট অব অর্ডার’ তোলেন বালিগঞ্জের বিধায়ক তথা সাবেক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

ধরনা মঞ্চ থেকে কলকাতার বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বলেন, ‘নির্দিষ্ট কিছু বক্তব্য, শিক্ষা এবং নতুন প্রজন্মের স্বার্থে কিছু বিষয় নিয়ে সোনম ওয়াংচুক অনশন চালাচ্ছেন। ধারাবাহিকভাবে অনশন করায় তার স্বাস্থ্যের অবনতি ঘটছে। আমাদের নেত্রী মমতা ব্যানার্জী এরই মধ্যে তার এই লড়াইয়ে সমর্থন জানিয়েছেন এবং তার শারীরিক সুস্থতা কামনা করেছেন। মমতা ব্যানার্জীর নির্দেশেই আমাদের প্রতিনিধিদল দিল্লিতে সোনম ওয়াংচুকের সঙ্গে দেখা করেছে।’

কুণাল ঘোষ আরও বলেন, রাজ্য বিধানসভাতেও এই বিষয়টি উত্থাপন করা হয়েছে। শোভনদেব চট্টোপাধ্যায় বিধানসভায় পয়েন্ট অফ অর্ডার তুলতে গিয়েছিলেন।

সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি ঘটছে উল্লেখ করে কুণাল ঘোষ দাবি করেন, ‘অবিলম্বে কেন্দ্রের বিজেপি সরকারকে এই বিষয়ে হস্তক্ষেপ করতে হবে। শুধু মেডিকেল টিম পাঠানো নয়, তাঁর উত্থাপিত বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য দ্রুত কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদল পাঠাতে হবে।’

এরপর সাবেক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘পশ্চিমবঙ্গ বিধানসভা বহু ইতিহাসের সাক্ষী। আজ সোনম ওয়াংচুক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আন্দোলন করছেন। দেশে যেখানে লাগাতার শিক্ষা দুর্নীতি চলছে, সেই কারণেই তিনি সংশ্লিষ্ট মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। তিনি কোনো রাজনৈতিক দলের লোক নন, ভারতবর্ষের কোনো দলীয় রাজনীতির সঙ্গে তিনি যুক্ত নন।’

কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘এমন একজন মানুষ যিনি পরিবেশ ও শিক্ষা নিয়ে আন্দোলন করছেন, অনশনের কারণে তার যদি হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটে যায়, তবে সারা দেশের অপূরণীয় ক্ষতি হবে। আমরা সকলে তার পাশে আছি। কিন্তু যাঁর সবার আগে সাড়া দেওয়া দরকার, সেই কেন্দ্রীয় সরকার এখনো চুপ করে বসে আছে।’

সোনম ওয়াংচুকের প্রতি সংহতি জানাতে কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধিদল দিল্লিতে তার অনশন মঞ্চে গিয়ে দেখা করে আসে। সেই প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সংসদ সদস্য মহুয়া মৈত্র এবং রাজ্যসভার সদস্য সাগরিকা ঘোষ।

ডিডি/কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow