অনিয়মের বিরুদ্ধে সাংবাদিকদের কলম হোক আরও শক্তিশালী হোক : জসিম উদ্দিন
কুমিল্লা- ৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজি জসিম উদ্দিন বলেছেন, সাংবাদিকতার মূল শক্তি সত্য প্রকাশ, যেখানে অন্যায়, দুর্নীতি আর অনিয়ম মাথাচাড়া দেয়, সেখানেই কলম হয়ে উঠুক প্রতিবাদের প্রতীক। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জসিম উদ্দিন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাই তাদের দায়িত্ব শুধু খবর প্রকাশ নয়, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সোচ্চার থাকা। প্রতিটি শব্দ হোক জবাবদিহিতার দাবি, প্রতিটি প্রতিবেদন হোক অন্যায়ের বিরুদ্ধে একটি শক্ত বার্তা। বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল হক বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বুড়িচং প্রেসক্লাবের উপদেষ্টা আবু মুসা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক পিপি অ্যাডভোকেট আ.হ.ম তাইফুর আলম, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ স
কুমিল্লা- ৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজি জসিম উদ্দিন বলেছেন, সাংবাদিকতার মূল শক্তি সত্য প্রকাশ, যেখানে অন্যায়, দুর্নীতি আর অনিয়ম মাথাচাড়া দেয়, সেখানেই কলম হয়ে উঠুক প্রতিবাদের প্রতীক।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জসিম উদ্দিন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাই তাদের দায়িত্ব শুধু খবর প্রকাশ নয়, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সোচ্চার থাকা। প্রতিটি শব্দ হোক জবাবদিহিতার দাবি, প্রতিটি প্রতিবেদন হোক অন্যায়ের বিরুদ্ধে একটি শক্ত বার্তা।
বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল হক বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বুড়িচং প্রেসক্লাবের উপদেষ্টা আবু মুসা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক পিপি অ্যাডভোকেট আ.হ.ম তাইফুর আলম, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, জেলা বিএনপির সদস্য ইউসুফ পাখি, যুগ্ম সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক আবু নাসের মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো. কবির হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বুড়িচং প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. মুসলেহ উদ্দিন, আব্দুল মোমেন, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহাঙ্গীর আলম জাবির, সহ-সভাপতি গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, প্রচার সম্পাদক শরীফ সুমন, দপ্তর সম্পাদক মোঃ শাফি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল্লাহ, সদস্য আলমগীর হোসেন বাচ্চু, আশিক ইরান, মোহাম্মদ তাজুল ইসলাম, রাকিবুল ইসলাম রনি, মোহাম্মদ কিবরিয়া, মারুফ আহমেদ।
আলোচনা শেষে প্রেসক্লাবের উদ্যোগে অর্ধশতাধিক অসহায় গরীব-দুঃখীদের মাঝে ঈদ সামগ্রী হিসেবে তেল, চিনি, আতপ চাল, সেমাই, কিসমিস ও দুধ প্রদান করা হয়।
What's Your Reaction?