অনুমোদিত মূলধন দ্বিগুণ করলো ব্যাংক এশিয়া

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া পিএলসির অনুমোদিত শেয়ার মূলধন বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। কোম্পানিটির এ সিদ্ধান্ত রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি) অনুমোদন ও প্রত্যয়ন করেছে। কোম্পানিটির দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ডিএসইর প্রকাশিত তথ্য অনুযায়ী, ব্যাংক এশিয়ার অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার কোটি টাকা করা হয়েছে। আগে কোম্পানিটির অনুমোদিত মূলধন ছিল ১০ টাকা অভিহিত মূল্যের ১৫০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত মোট ১ হাজার ৫০০ কোটি টাকা। সংশোধিত কাঠামো অনুযায়ী, এখন অনুমোদিত মূলধন হবে ১০ টাকা অভিহিত মূল্যের ৩০০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত মোট ৩ হাজার কোটি টাকা। আরও পড়ুন শেয়ারবাজার / দাপট ধরে রাখলো মিউচুয়াল ফান্ড, পতনে সূচক এ মূলধন বৃদ্ধির সিদ্ধান্ত নিবন্ধন পরিদপ্তর রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি) যথাযথভাবে অনুমোদন ও প্রত্যয়ন করেছে। অনুমোদিত মূলধন বৃদ্ধির ফলে ব্যাংক এশিয়ার মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশনের ধারা-৫ এবং আর্টিকেলস অব অ্যাসো

অনুমোদিত মূলধন দ্বিগুণ করলো ব্যাংক এশিয়া

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া পিএলসির অনুমোদিত শেয়ার মূলধন বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। কোম্পানিটির এ সিদ্ধান্ত রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি) অনুমোদন ও প্রত্যয়ন করেছে।

কোম্পানিটির দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসইর প্রকাশিত তথ্য অনুযায়ী, ব্যাংক এশিয়ার অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার কোটি টাকা করা হয়েছে। আগে কোম্পানিটির অনুমোদিত মূলধন ছিল ১০ টাকা অভিহিত মূল্যের ১৫০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত মোট ১ হাজার ৫০০ কোটি টাকা। সংশোধিত কাঠামো অনুযায়ী, এখন অনুমোদিত মূলধন হবে ১০ টাকা অভিহিত মূল্যের ৩০০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত মোট ৩ হাজার কোটি টাকা।

এ মূলধন বৃদ্ধির সিদ্ধান্ত নিবন্ধন পরিদপ্তর রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি) যথাযথভাবে অনুমোদন ও প্রত্যয়ন করেছে।

অনুমোদিত মূলধন বৃদ্ধির ফলে ব্যাংক এশিয়ার মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশনের ধারা-৫ এবং আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের ৬ নম্বর অনুচ্ছেদে প্রয়োজনীয় সংশোধনী আনা হয়েছে। এসব সংশোধনীও আরজেএসসি কর্তৃক অনুমোদিত ও প্রত্যয়ন করা হয়েছে।

অনুমোদিত মূলধন বৃদ্ধি মানেই তাৎক্ষণিকভাবে নতুন শেয়ার ইস্যু নয়। বরং ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী নতুন শেয়ার ইস্যু, মূলধন সংগ্রহ বা ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি করতেই সাধারণত কোম্পানিগুলো অনুমোদিত মূলধন বৃদ্ধি করে।

এমএএস/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow